আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন এমনানগাওয়া। শুক্রবার রাজধানী হারারেতে জাতীয় স্টেডিয়ামে তার এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এমারসনের এ শপথ গ্রহণের মাধ্যমে শেষ পর্যন্ত ৩৭ বছরের পর নতুন প্রেসিডেন্ট পাচ্ছে জিম্বাবুয়ে।

শুক্রবার শপথের পর ৭৫ বছরের এমারসন জানিয়েছেন, তিনি জিম্বাবুয়ের সংবিধানকে সমুন্নত রাখবেন এবং দেশের কোটি ৬০ লাখ মানুষের অধিকার রক্ষা করবেন। তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি লুক মালাবা।

দলের উত্তরসূরী নিয়ে দ্বন্দ্বের জের ধরে চলতি মাসের প্রথম দিকে ভাইস-প্রেসিডেন্ট পদ থেকে এমনানগাওয়াকে বরখাস্ত করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে সেনাবাহিনী জিম্বাবুয়ের ক্ষমতা গ্রহণ করে ও মুগাবেকে গৃহবন্দি করে। শেষ পর্যন্ত মুগাবের দল ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির শীর্ষ নেতার পদ থেকে মুগাবেকে বহিষ্কার করা হয় এবং তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়। প্রথমে মুগাবে পদত্যাগে অস্বীকার করলেও শেষ পর্যন্ত পদত্যাগ করেন তিনি।

এদিকে শপথ নেওয়া আগে সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তার পরিবার জিম্বাবুয়েতে নিরাপদে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এমনানগাওয়া।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত