আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তানে ধর্ম অবমাননা ইস্যুতে সহিংসতা, নিহত ১০

পাকিস্তানে ধর্ম অবমাননা ইস্যুতে সহিংসতা, নিহত ১০

পাকিস্তানে ধর্ম অবমাননা ইস্যুতে রাজপথে অবস্থান নেওয়া কট্টরপন্থিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত ও প্রায় ২৫০ জন আহত হয়েছেন।

পাকিস্তানি আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে তার অপসারণ ও বিচার দাবিতে গত তিন সপ্তাহ ধরে ইসলামাবাদের মূল রাস্তাগুলো অবরোধ করে রাখে কট্টরপন্থি গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইকের কর্মী-সমর্থকরা। শনিবার সকালে উগ্রবাদীদের অপসারণের চেষ্টা শুরু করতেই সংঘর্ষ শুরু হয়।

অবস্থান নেওয়ার স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে পাকিস্তান সরকার। নিরাপত্তা নিশ্চিতে বিচার বিভাগের প্রধান কার্যালয়, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, দূতাবাসসহ ঝুঁকিপূর্ণস্থান স্থান ও স্থাপনাগুলোতে অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এরপর পুলিশ তাদের সরাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে। আটক করা হয় দেড় শতাধিক অবস্থানকারীকে।

সংঘর্ষের ঘটনা টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করতে থাকে। সহিংসতা আরো ছড়িয়ে পড়তে পারে- এমন আশঙ্কায় সরকার টেলিভিশন চ্যানেল ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়। তারপরও ইসলামাবাদে সৃষ্ট এ সংঘর্ষ করাচি, লাহোর, গুজরাট, ফয়সালাবাদ, পেশোয়াসহ বড় বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে।


সন্ধ্যার পর সরকার কঠোর অবস্থান থেকে সরে আসে। সূত্র জানায়, আইনমন্ত্রী পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন। তবে এটি সত্য কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে কট্টরপন্থিরা আইনমন্ত্রীর নিজ জেলা শিয়ালকোট শহর ও তার বাড়িতে হাঙ্গামা চালায়। তবে এ সময় তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

নির্বাচনী শপথের একটি অংশে নবী হজরত মুহম্মদ (সা.)-এর উল্লেখ বাদ পড়ায় আইনমন্ত্রীর অপসারণ চেয়ে হৈ চৈ শুরু করে ইসলামপন্থিরা। তবে এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনাও করেছিলেন জাহিদ হামিদ।

বলা হয়েছিল, এটি করোণিক ভুল। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ধারা বাতিল করে সংশোধন করা হবে। তবে সরকারের এ ঘোষণা তাদের মন গলাতে পারেনি। তারা হামিদের পদত্যাগ ও বিচারের দাবি তোলে।

শনিবার সকালে ইসলামাবাদে মূল সড়কে প্রায় ২ হাজার লোক অবস্থান নেয়। তারা আগেই আল্টিমেটাম দিয়েছিল, এ দিন সকাল ৭টার মধ্যে মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। এরপর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে সরকার কঠোর অবস্থানে যায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত