আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৩ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল টাইম

৩ বিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল টাইম

বিশ্বের অন্যতম প্রভাবশালী ম্যাগাজিন প্রকাশনা সংস্থা টাইম ইনকর্পোরেটেড কিনে নিল মেরেডিথ কর্পোরেশন। ৩ বিলিয়ন বা ৩ শত কোটি ডলারে বিক্রির কথা থাকলেও শেষ পর্যন্ত এটির মুল্যমান দাঁড়িয়েছে ২ শত ৮০ কোটি ডলার। প্রকাশনা সংস্থাটি কিনতে মেরেডিথকে ৬৫০ মিলিয়ন ডলার দিয়েছে রক্ষণশীল হিসেবে বিখ্যাত কচ ভ্রাতৃদ্বয়।

রোববার মেরেডিথের কাছে টাইম ইনকর্পোরেটেড-এর সকল সম্পত্তি বিক্রি করে দেয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ২০১৮ সালের প্রথম কয়েক মাস লেগে যেতে পারে।

টাইম ইনকর্পোরেটেড একশোরও বেশি ম্যাগাজিন প্রকাশ করে থাকে। এর মধ্যে টাইম, ফরচুন, ও পিপ্‌ল ম্যাগাজিন অন্যতম।

২০১৩ সালে প্রথম মেরেডিথ টাইম ইনকর্পোরেটেড কেনার চেষ্টা করে। কিন্তু তখন প্রকাশনা সংস্থাটির প্রধান ম্যাগাজিনগুলোও কিনে নেয়ার প্রস্তাব করা হলে তারা পিছিয়ে যায়। এবছরের শুরুতে তারা আবার টাইম ইনকর্পোরেটেড কিনে নেয়ার চেষ্টা করলে টাকার অভাবে প্রক্রিয়াটি থমকে গেল।

২০১৪ সালে টাইম ওয়ার্নার থেকে আলাদা হয়ে যায় টাইম ইনকর্পোরেটেড। তখন থেকেই আর্থিক সঙ্কটের সম্মুখীন হয় টাইম। বহু কর্মচারী ছাঁটাই করার পরও বিনিয়োগ করা টাকা তুলে আনতে হিমশিম খাচ্ছিল প্রকাশনাটি।

মেরেডিথের কাছে বিক্রির সময় টাইমের প্রতি শেয়ারের মুল্য গড়ে ১৮.৫ ডলার ধরা হয়েছে।

ডিজিটাল মিডিয়া ও ইন্টারনেটের কারনে হুমকির মুখে পড়েছে এক সময়ের প্রতাপশালী প্রিন্ট মিডিয়া। টাইম ইনকর্পোরেটেড বিক্রি হয়ে যাওয়ায় একটি যুগের অবসান ঘটল বলে মন্তব্য করেছেন অনেকেই।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত