আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

বৃটিশ সাংবাদিককে টিউলিপের হুমকি, বৃটেন জুড়ে নিন্দার ঝড়

বৃটিশ সাংবাদিককে টিউলিপের হুমকি, বৃটেন জুড়ে নিন্দার ঝড়

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করায় এক বৃটিশ সাংবাদিককে হুমকি এবং রাগান্বিত হয়ে কথা বলে সমালোচনার ঝড় তোলেছেন যুক্তরাজ‌্যের লেবার দলীয় এমপি এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বুধবার দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবরে এ কথা বলা হয়। লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় ইরানে আটক এক বৃটিশ মহিলার পক্ষে প্রচারণা চালানোর সময় টিউলিপের সাক্ষাতকার নিতে যান যুক্তরাজ্যের জনপ্রিয় গণমাধ্যম চ্যানেল ফোর এর সাংবাদিক ডেইজি। ২০১৬ সালে বাংলাদেশে গুম হওয়া বৃটেন থেকে ব্যারিস্টার ডিগ্রি সম্পন্ন করা এক নাগরিকের মুক্তির ব্যাপারে টিউলিপ কোন ভূমিকা রাখতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে সাংবাদিকের ওপর ক্ষেপে উঠেন তিনি।

ডেইজিকে সতর্ক করে দিয়ে টিউলিপ বলেন, আমি হ্যাম্পস্টেড এবং কিলবার্ন এর এমপি, ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য। খুবি সতর্ক থাকবেন।তিনি বাংলাদেশি নাগরিক নন উল্লেখ করে টিউলিপ আরো বলেন, আমি বাংলাদেশের নাগরিক না। আর আপনি যে ব্যক্তির কথা বলছেন তার মামলা সম্পর্কে আমি জানি না।এখানেই আমার কথা শেষ।

উল্লেখ্য, ২০১৬ সালে জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাসেমকে গুম করা হয় তার বাসা থেকে। তিনি সরকারের আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক গুম হয়েছেন বলে দাবি করে আসছে মানবাধিকার সংস্থাগুলো।

শুধু তাই নিয়ে এর কিছুক্ষণ পরই বৃিটিশ সাংবাদিকের মাতৃত্ব নিয়েও কটাক্ষ করেন টিউলিপ। সাংবাদিক অ্যালেক্স থমসন ঘটনাটি প্রসঙ্গে বলেন, ক্যামেরা থেকে একটু দূর হেঁটেই টিউলিপকে বলতে শোনা যায়, এখানে আসার জন্য ডেইজিকে ধন্যবাদ। আশা করি তোমার ভালো একটা বাচ্চা হবে, কারণ সন্তানের মাতৃত্বের বিষয়টা খুবি কঠিন কাজ।

বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগােযাগ সাইটগুলোতেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এটা দেখেছেন তারা বিষয়টিকে উদ্ভট এবং অশোভন আচরণ বলে মন্তব্য করেছেন।

সাংবাদিক থমসন এ ব্যাপারে বলেছেন, প্রশ্নের উত্তরে কোন এমপিকে খুব সতর্ক থাকবেন এমন কথা বলা আমার সাংবাদিকতার ৩০ বছরেও দেখিনি। নিজের মনের খেদ প্রকাশ করে হুমকির শিকার সাংবাদিক ডেইজি এইলিফ টুইট করেছেন, সন্তান সম্ভবাদের সাংবাদিক হওয়াটা ভয়াবহ। যে কোনো এমপি এটাকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।

নিজের সাংবাদিককে হুমকি দেবার ঘটনায় টিউলিপ এবং লেবার পার্টির কাছে প্রতিবাদ জানিয়েছেন চ্যানেল ফোরের নিউজের সম্পাদক।আর তাতে একটু না দমে টিউলিপ জানিয়েছেন তিনিও পুলিশের কাছে চ্যানেলটি নিয়ে নালিশ করেছেন।
টিউলিপের দুঃখপ্রকাশ :
গর্ভের শিশুর ভবিষ্যত নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে  অবশেষে টিউলিপ সিদ্দিক এক টুইট বার্তায় সেই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন তিনি। ওই টুইট বার্তায় তিনি বলেন, ‘চ্যানেল ফোরের প্রযোজকের প্রতি করা মন্তব্যের জন্য আমি ক্ষমা চাই। আমি সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় বিচেনাহীনভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। আমি তাকে কষ্ট দিতে চাইনি, আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন।’

শেয়ার করুন

পাঠকের মতামত