আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইফাদ জেন্ডার এওয়ার্ড ২০১৭ পেয়েছে বাংলাদেশের সিডিএসপি (ফেইজ ফোর) প্রকল্প

ইফাদ জেন্ডার এওয়ার্ড ২০১৭ পেয়েছে বাংলাদেশের সিডিএসপি (ফেইজ ফোর) প্রকল্প

নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখার জন্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকাল্্চারাল ডেব্লপমেন্ট (ইফাদ) জেন্ডার এওয়ার্ড ২০১৭ তে ভূষিত হয়েছে বাংলাদেশের ‘‘চর ডেব্লপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট (সিডিএসপি) ফেইজ ফোর‘‘।

২৯ নভেম্বর বুধবার রোমের ইফাদ সদর দপ্তরে ইফাদ জেন্ডার এওয়ার্ড ২০১৭ বিতরণ করা হয়। প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব বজলুল করিম উপস্থিত থেকে ইফাদের কান্ট্রি ড্রাইরেক্টরের কাছ থেকে এওয়ার্ড সার্টিফিকেট গ্রহণ করেন। উল্লেখ্য যে এ প্রকল্পটির প্রধান বাস্তবায়নকারী (লিড ইমপ্লিমেন্টিং) এজেন্সি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ ছাড়াও আরো ৪টি দেশ যথাক্রমে কলম্বিয়া, মৌরীতানিয়া, মরক্কো এবং মোজাম্বিকের ৪টি প্রজেক্ট ২০১৭ সালের ইফাদ জেন্ডার এওয়ার্ড পেয়েছে।
সিডিএসপি ফেইজ ফোর প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় চরাঞ্চলের প্রায় ২৮ হাজার পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে। এ প্রকল্পের মাধ্যমে ১০ হাজার নারীর নামযৌথভাবে জমির মালিকানা দলিলে তাঁর স্বামীর সঙ্গে অন্তর্ভূক্ত করা হয়েছে এবং আরো চার হাজার নারী এ মালিকানা প্রাপ্তির অপেক্ষমান রয়েছে। জমির মালিকানা দলিলে নারীর নাম প্রথম থাকায় কোন কারণে উক্ত নারী বিধবা, তালাকপ্রাপ্ত বা স্বামী কর্তৃক পরিত্যাক্ত হলে সমস্ত জমির মালিকানা নারীর হস্তগত হবে। এ প্রকল্পের আওতায় নারীদেরকে সমবায় ভিত্তিতে ছোট ছোট গ্রুপ করে ক্ষুদ্র রৃণ প্রদান, উন্নত পদ্ধতিতে চাষাবাদ, হাস মুরগীর খামারসহ পশুপালনেরউপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হওয়ায় প্রকল্প এলাকায় বাল্য বিবাহ ৯৩ শতাংশ হ্রাস পেয়েছে, সুপেয় পানি সংগ্রহের গড় দুরত্ব ৩৮২ মিটার থেকে কমে ৫৫ মিটারেহ্রাস পেয়েছে। ফলে পানি সংগ্রহের জন্য মহিলাদের পরিশ্রম ও সময় যথেষ্ট পরিমাণে সাশ্রয় হয়েছে।সর্বপরি এ প্রকল্প বাস্তবায়িত হওয়ায় নারীর অর্থনৈতিক স্বাবলম্বী ও ক্ষমতায়নে ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়েছে।
ইফাদ জেন্ডার এওয়ার্ড ২০১৭ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ইকনমিক কাউন্সেলর ড. মোঃ মফিজুর রহমান এবং প্রথম সচিব ইরিন ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত