আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাকারবার্গের বোনকে যৌন হেনস্থা

জাকারবার্গের বোনকে যৌন হেনস্থা

বিমানের মধ্যে যৌন হেনস্থার শিকার হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন র‌্যান্ডি। র‌্যান্ডি নিজেও ফেসবুকের প্রাক্তন নির্বাহী। বুধবার যৌন হয়রানির কথা সবিস্তারে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

র‌্যান্ডি ওই পোস্টে বিমান কর্মীদের অসহযোগিতার অভিযোগও এনেছেন। তার পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ানোর পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন বিমান কর্তৃপক্ষ। ঘটনার বিস্তারিত জানতে ওই মার্কিন এয়ারলাইনস তদন্ত শুরু করেছে।

র‌্যান্ডি জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলস থেকে মাজাতলান যাচ্ছিলেন। বিমানের প্রথম শ্রেণিতে ঠিক তার পাশেই বসেছিলেন অভিযুক্ত। বিমান ছাড়ার কিছু পরই তাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করেন ওই ব্যক্তি। তাকে স্পর্শ করার জন্য, এমনকী চোখ বুজে তাকে নিয়ে যৌন কল্পনা করার জন্য র‌্যান্ডিকে বারবার উত্যক্ত করতে থাকেন। র‌্যান্ডির দাবি, প্রথম দিকে এসবে একদমই আমল দেননি তিনি। কিন্তু ওই ব্যক্তি বাড়াবাড়ি শুরু করলে তিনি বিমানসেবিকাকে বিষয়টি জানান। র‌্যান্ডির অভিযোগ, ওই ব্যক্তি তার আশেপাশে বসে থাকা অন্য নারী সহযাত্রীদের প্রতিও অশালীন মন্তব্য করছিলেন।

র‌্যান্ডির দাবি, বিমানসেবিকা তার অভিযোগকে একদমই গুরুত্ব দেননি। উল্টো ওই ব্যক্তির প্রতিই তিনি নাকি সহানুভূতিশীল ছিলেন। বিমানসেবিকা র‌্যান্ডিকে জানান, ওই ব্যক্তি তাদের ফ্লাইটে মাঝে মধ্যেই যান। অসুবিধা হলে র‌্যান্ডিকে পিছনের দিকের অন্য আসনে বসার ব্যবস্থাও করে দিতে পারেন বলে জানান তিনি।বিমানসেবিকার এই আচরণে ভীষণ হতবাক হয়ে পড়েন র‌্যান্ডি।

র‌্যান্ডির পোস্টের পরই নড়েচড়ে বসেছে বিমান কর্তৃপক্ষ। দ্রুত তদন্তও শুরু করে দিয়েছে তারা। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির পরবর্তী ফ্লাইট বাতিল করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত