আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পুজদেমনের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

পুজদেমনের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা ও আঞ্চলিক সরকারের প্রাক্তন প্রেসিডেন্ট চার্লস পুজদেমন ও অন্য চার নেতার বিরুদ্ধে জারি করা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নিয়েছে স্পেন।

গণভোটের রায়ের ভিত্তিতে এক মাস আগে একতরফা স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর স্পেনের কেন্দ্রীয় সরকার কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিলে গ্রেপ্তার এড়াতে বেলজিয়ামে পাড়ি জমান তারা।

একজন স্পানিশ বিচারক বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হলেও কাতালান নেতারা এখনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত। এ অবস্থায় পুজদেমনসহ অন্যরা ২১ ডিসেম্বরে আঞ্চলিক নির্বাচনের আগেই বেলজিয়াম থেকে স্পেনে ফিরতে আগ্রহী।

কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট ও এর ফলাফলের ভিত্তিতে স্বাধীনতার ঘোষণাকে অবৈধ হিসেবে রায় দেন স্পেনের সুপ্রিম কোর্ট। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে কেন্দ্রীয় সরকার আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্য দিয়ে থমকে যায় কাতালোনিয়ার স্বাধীন হওয়ার প্রক্রিয়া।

সোমবার অন্য ছয়জন কাতালান মন্ত্রীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে কাতালোনিয়ার প্রাক্তন ভাইস প্রেসিডেন্টসহ দুই নেতাকে এখনো হেফাজতে রেখেছে মাদ্রিদ সরকার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত