আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

এখনও অনিয়ন্ত্রিত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল

এখনও অনিয়ন্ত্রিত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল

ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণে দাবানলের কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ১ লাখ ২০ হাজার বাসিন্দা। তীব্র মরু বাতাসের কারণে দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বলে ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।

গত সোমবার ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হয়। আগুন প্রায় ৪৬৬ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে বিধ্বস্ত হয়েছে ৪৩০টি বাড়ি। বিস্তীর্ণ এই অঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভেনতুরা জেলায়।

ভেনতুরার অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান স্ট্যান জিগলার বলেছেন, ‘এটা বাতাসের পর আবার বাতাসের ঘটনা।’ পূর্বাঞ্চলের সান্তা আনাস এলাকা থেকে প্রবাহিত শুস্ক ও মরু বাতাস আগুনকে ছড়িয়ে দিচ্ছে বলে জানান তিনি।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে আরো কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কারণ বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সানদিয়াগো জেলার দ্য লিলিয়াক ফায়ার এলাকায় বৃহস্পতিবার আগুন নতুন করে ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ৪ হাজার ১০০ ভূমি আগুন গ্রাস করেছে। এর পরপরই আশেপাশের এলাকাগুলো নতুন করে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দাবানলের কারণে ১৬টি জেলার স্কুল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত