আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আগে দুই পা নিয়েছিল, এবার তার প্রাণ নিল ইসরায়েল

আগে দুই পা নিয়েছিল, এবার তার প্রাণ নিল ইসরায়েল

নয় বছর আগে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই পা হারিছিলেন ফিলিস্তিনের ইব্রাহিম আবু থুরাইয়াহ। এবার তার প্রাণ নিল এক ইসরায়েলি স্নাইপার।

শনিবার গোপন অবস্থান থেকে থুরাইয়াহর মাথায় গুলি করে এক ইসরায়েলি। এতেই তার মৃত্যু হয়। থুরাইয়াহ নিহত হওয়ার ঘটনায় মাতম চলছে ফিলিস্তিনে।

হত্যার শিকার হওয়ার দুই দিন আগে ইসরায়েলি বাহিনীর উদ্দেশে একটি ভিডিও বার্তা পাঠান থুরাইয়াহ। তিনি বলেছিলেন, ‘অধিগ্রহণকারী ইহুদি সেনাবাহিনীর উদ্দেশে আমি একটি বার্তা পাঠাচ্ছি।’ ওই বার্তায় তিনি বলেছিলেন, ‘এই ভূমি আমাদের। আমরা তা ছাড়ব না। আমেরিকা যে ঘোষণা দিয়েছে, তা প্রত্যাহার করতেই হবে।’

২০০৮ সালে ইসরায়েলের বিমান হামলায় দুই পা ও একটি কিডনি হারিয়েছিলেন থুরাইয়াহ। ইসরায়েলের সীমান্তবর্তী গাজা উপত্যকায় ইহুদি সেনাদের দখলদারত্বের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন হুইল-চেয়ারের ওপর নির্ভরশীল এই ফিলিস্তিনি।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ ডিসেম্বর থেকে থুরাইয়াহ ও তার সঙ্গীরা মিলে বিক্ষোভ করছিলেন। বিদ্যুৎ সরবরাহের একটি খুটিতে চড়ে ফিলিস্তিনের পতাকা বাঁধতে দেখা যায় তাকে।

শনিবার গাজা সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের হামলায় ইয়াসির সুক্কার নামে আরেক ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া অধিগৃহীত পশ্চিম তীরে বিক্ষোভের সময় আরো দুজন নিহত হন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্প স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে ৬ ডিসেম্বর থেকে এ পর্যন্ত আটজন ফিলিস্তিনি নিহত হলেন।

শনিবার থুরাইয়াহ ও নিহত অন্য তিন ফিলিস্তিনির দাফন সম্পন্ন করা হয়েছে। থুরাইয়াহর দাফনে হাজার হাজার ফিলিস্তিনি অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তিনি হুইল-চেয়ারটি প্রায়ই বাড়িতে রেখে একটি পতাকা হাতে বিক্ষোভে অংশ নিতেন। তাকে যখন গুলি করা হয়, তখনো তার হাতে পতাকা ছিল।

গাজার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আশরাফ আল-কিদরা শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গুপ্ত হামলাকারীদের (স্নাইপার) ব্যবহার করছে, যাদের হাতে অস্ত্র ও কাঁদানে গ্যাস তুলে দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, গ্যাস বোমা ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এর প্রভাবে কয়েক ডজন মানুষের খিঁচুনি, বমি, কাশি ও হঠাৎ হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছে।

কিদরা অভিযোগ করেছেন, বেসামরিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও সংবাদকর্মীদের বেপরোয়াভাবে টার্গেট করছে তারা।

 

২০০৮ সালের এপ্রিল মাসে গাজার মধ্যাঞ্চলে আল-বুরেইজ শরণার্থীশিবিরে কয়েকজন বন্ধুর সঙ্গে বসেছিলেন থুরাইয়াহ। তখন ইসরায়েলের বিমান সেখানে হামলা চালায়। তিনি গুরুতর আহত হন। তার দুই পা কেটে বাদ দিতে হয়, তার একটি কিডনিও নষ্ট হয়ে যায়। সেদিন ওই বিমান হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছিল।

অসুস্থ বাবা-মা, ছয় বোন ও তিন ভাই নিয়ে থুরাইয়াহদের বড় সংসার ছিল। আহত হওয়ার আগে পেশায় মৎস্যজীবী ছিলেন তিনি। কিন্তু দুই পা ও এক কিডনি হারিয়ে দিশেহারা থুরাইয়াহ বসে থাকেননি, পরিবারের দায় এড়িয়ে যাননি, কিছু না কিছু কাজ করে তাদের সহযোগিতা করেছেন। গাড়ি ধুয়ে, কখনো বাজারে সবজি বিক্রি করে রোজগার করতেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত