আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার ফ্রান্সে মিলল সৌদি যুবরাজের বিলাসবহুল বাড়ির সন্ধান

এবার ফ্রান্সে মিলল সৌদি যুবরাজের বিলাসবহুল বাড়ির সন্ধান

নিজ দেশের দুর্নীতি বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মালিকানাধীন একটি বিলাসবহুল বাড়ির সন্ধান পাওয়া গেছে। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় প্যারিস এলাকায় এই বাড়িটির বাজার দর ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।

ফ্রান্সে ‘চ্যটায়ু’ হিসেবে পরিচিত প্রাচীন অট্টালিকা সদৃশ বাড়িটি নতুন করে নির্মিত হওয়ার পর ২০১৫ সালে একজন ‘রহস্যময়’ ক্রেতা অলাভজনক কোম্পানির মাধ্যমে তা কিনে নেন। তবে নিউ ইয়র্ক টাইমস সৌদি রাজপরিবারের এক উপদেষ্টার বরাত দিয়ে জানিয়েছে, ওই বাড়ির আসল মালিক হলেন সৌদি যুবরাজ।  

ফ্রান্সের অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট গত জুলাইয়ে সৌদি যুবরাজকে ওই বাড়ির মালিক দাবি করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সৌদি কর্মকর্তারা।

২০১৫ সালে ওই বাড়ি বিক্রির সময়ে ফরচুন ম্যাগাজিনের খবরে বলা হয়, বাড়িটিতে থাকা ফোয়ারাটি আইফোনের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। যা একে পৃথিবীর সবচেয়ে দুর্মূল্যের বাড়ি হিসেবে স্বীকৃতি দেয়।

১৭ শতকের বাড়িটি বাইরে থেকে দেখতে রাজপ্রাসাদের মতো। তবে নতুনভাবে তৈরির পর সৌদি ডেভেলপার কোম্পানি ১৯ শতকের সম্পত্তিটির পুরানো অংশ গুঁড়িয়ে দেয়। প্রাচীন আদলের বাড়িটিতে আছে সিনেমা, সুইমিং পুল, স্বচ্ছ পানির পরিখা। ৫৭ একরের প্লটে সুসজ্জিত বাগান, বড় ফোয়ারা আর দৃষ্টিনন্দন অভ্যন্তরীণ সজ্জার ধাঁধা ধরানো পথও রয়েছে।

রাজ ফরমানের বলে ক্ষমতা পেয়ে নিজ দেশে রাজপরিবারের সদস্যসহ ধনকুবেরদের দুর্নীতির অভিযোগে আটক করা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক এমন সময়েই বাইরের দেশে যুবরাজের এই বিপুল পরিমাণ সম্পত্তির খবর প্রকাশ পেল।

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, নিজের মালিকানাধীন ফাউন্ডেশনের অধীনে আটটি বিনিয়োগকারী কোম্পানির মাধ্যমে ২০১৫ সালেই বিলাসবহুল এই বাড়ি ছাড়াও ৫০০ মিলিয়ন ডলার দিয়ে আরও একটি প্রমোদতরী কিনেছিলেন তিনি।

বিলাসবহুল এই বাড়ি, প্রমোদতরী ছাড়াও এই মাসের শুরুতে জানা যায়, সাড়ে চারশ মিলিয়ন ডলার দিয়ে লিওনার্দো ডি ভিঞ্চির আঁকা একটি ছবিও কিনেছেন। গত নভেম্বরে এ যাবৎকালে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া এই চিত্রকর্মটি এক রাজপুত্রকে দিয়ে যুবরাজই কিনেছেন বলে জানা যায়।



এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত