আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চিঠি দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদকে যুক্তরাষ্ট্রের হুমকি!

চিঠি দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদকে যুক্তরাষ্ট্রের হুমকি!

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব আনতে বৃহস্পাতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠেয় ভোটাভুটির পরিপ্রেক্ষিতে এক চিঠিতে সদস্য দেশগুলোকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের সংবাদমাধ্যম হার্টৎজ এই চিঠি পেয়েছে। এতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি হুমকি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের ‘ভোটাভুটি সতর্কতার সঙ্গে দেখবেন’ এবং তিনি অনুরোধ করেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যারা ভোট দেবে, তাদের বিষয়ে আমি যেন তার কাছে প্রতিবেদন পাঠাই।’

সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টিই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয়। একমাত্র যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবের বিরুদ্ধে যায় এবং যেহেতু দেশটি ভেটো ক্ষমতার মালিক, সেহেতু প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে পাশ হয়নি। এই অবস্থায় বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভোটাভুটির আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে না যেতে হুমকি দিলেন নিকি হ্যালি।

কয়েক দশকের পররাষ্ট্রনীতি থেকে সরে এসে ফিলিস্তিনিদের দাবি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে পররাষ্ট্র কর্মকর্তাদের নির্দেশ দেন। আন্তর্জাতিক সম্প্রদায় হুঁশিয়ার করেছিল, ট্রাম্পের এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে অশান্তি ও অস্থিতিশীলতা আরো বেড়ে যাবে।

কারো কথায় কান না দিয়ে ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠে মুসলিম বিশ্ব। আন্তর্জাতিক, আঞ্চলিক জোট ও সংস্থা এবং অধিকার সংগঠনগুলোসহ মুসলিম বিশ্বের নেতারা এমনকি যুক্তরাষ্ট্রের ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ঘনিষ্ট মিত্ররাও তার এ সিদ্ধান্তের বিরোধিতা করে। সিদ্ধান্ত থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে অনেক দেশ। এর মধ্যেই ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে। জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবসহ অনেক দেশে বিক্ষোভ হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত