আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতে এবার বড়দিন ও ইংরেজি নববর্ষ উৎসব বানচালে উগ্র হিন্দুত্ববাদী তৎপরতা

ভারতে এবার বড়দিন ও ইংরেজি নববর্ষ উৎসব বানচালে উগ্র হিন্দুত্ববাদী তৎপরতা

এবার বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসব বানচাল করতে উঠেপড়ে লেগেছে ভারতের উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। প্রদেশের আলিগড়ের সব স্কুলে এই উৎসব উদযাপন না করতে রীতি মতো হুমকি চিঠি দিয়েছে ‘হিন্দু জাগরণ মঞ্চ’।
 
তাদের দাবি, বড়দিনের উৎসব পালন আসলে হিন্দু শিক্ষার্থীদের জোর করে ধর্মান্তকরণের একটি ধাপ মাত্র, ফলে তা বন্ধ রাখতে হবে।
 
চিঠিতে বলা হয়েছে, ২৫ ডিসেম্বর এবং ১ জানুয়ারির উৎসব উদযাপন বন্ধ রাখলেই শুধু হবে না, স্কুলকে দায়িত্ব নিতে হবে যাতে কোনও শিক্ষার্থী ওই দিনগুলোয় কোনও উপহার পর্যন্ত না নিয়ে আসে। এসব অমান্য করলে তার ফলাফলের দায়িত্ব নিতে হবে স্কুল কর্তৃপক্ষকেই, এমন হুমকিও দেওয়া হয়েছে সেই চিঠিতে।
 
‘হিন্দু জাগরণ মঞ্চ’-এর আলিগড় শাখার প্রেসিডেন্ট সোনু সবিতা বলেন, ‘স্কুল কর্তৃপক্ষগুলির কাছ থেকে চিঠির উত্তর পাওয়ার পরই পরবর্তী কর্মপন্থা স্থির করা হবে।’ আগরায় আবার, ওই গোষ্ঠীর সঙ্গে সুর মিলিয়েছে ‘বিশ্ব হিন্দু মহাসংঘ’ নামের আরও একটি সংগঠন। ওই গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, নতুন বছরের উৎসব পালনের সময় হোটেল-রেস্তরাঁগুলিতে ‘অশালীন আচরণ’ রুখতে জোরদার বিক্ষোভ-প্রতিবাদ করা হবে।
 
আলিগড়ের অনেক স্কুলই এই হুমকি চিঠি পাওয়ার পর অনেকেই আতঙ্কিত। উদ্বেগ প্রকাশ করে আলিগড়ের পাবলিক স্কুল ডেভেলপমেন্ট সোসাইটি-র প্রেসিডেন্ট প্রবীণ অগ্রবাল বলেন, ‘প্রতি বছর আমরা সব সম্প্রদায়ের উৎসব উদ্‌যাপন করি এবং এগুলো আমাদের ছাত্রছাত্রীদের দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে।’
 
তবে এই ধরণের হুমকির কথা প্রকাশ্যে আসার পর, উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন সব জেলাকে সতর্ক করেছে। সব জেলা পুলিশ সুপারকে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠিয়েছেন এডিজি (আইনশৃঙ্খলা) আনন্দ কুমার। উৎসবের সময় স্কুলগুলিকে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের রাজ্য সরকারের উপ-মুখমন্ত্রী দীনেশ শর্মা বলেন, ‘সমস্ত সম্প্রদায়ের প্রতি সম্মান বজায় রাখার জন্য স্পষ্ট নীতি রয়েছে রাজ্য সরকারের। কোনও ধর্মের উৎসব উদ্‌যাপনেই বাধা নেই।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত