আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার ইউনেস্কো থেকে বেরিয়ে যাচ্ছে ইসরায়েল

এবার ইউনেস্কো থেকে বেরিয়ে যাচ্ছে ইসরায়েল

ইউনেস্কো ত্যাগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করতে যাচ্ছে ইসরায়েল। ‘দখলদার’ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহের মধ্যে সংস্থাটি থেকে ইসরায়েলের নাম প্রত্যাহারের নির্দেশ দেন।

২৪ ডিসেম্বর রোববার দেশটির মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে নেতানিয়াহু পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া নির্দেশের বিষয়টি জানান।

তিনি বলেন, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে তার দেশ বেরিয়ে যাবে। আগামী সপ্তাহের শেষের দিকে ইউনেস্কো থেকে ইসরায়েলের নাম প্রত্যাহার করে নিতে দেশটির কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের ও যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতদুষ্ট, একতরফা ও অযৌক্তিক মনোভাবের কারণে সংগঠনটি থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজন।’

সংস্থাটিকে ইসরায়েলবিরোধী হিসেবে অভিহিত করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা পর থেকে নানামূখী সমালোচনার মধ্যে থাকা নেতানিয়াহু নিজের দেশকে ইউনেস্কো থেকে গুটিয়ে নেয়ার তথ্য জানালেন।

এর আগে ‘ইসরাইল বিরোধী’ অভিহিত করে ইউনেস্কো ছেড়েছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস-ভিত্তিক ইউনেস্কো প্রতিনিধিদের প্রত্যাহার করে সেখানে 'পর্যবেক্ষণ মিশন' স্থাপন করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউনেস্কোতে আর্থিক ঘাটতি যেভাবে বাড়ছে তা নিয়েও যুক্তরাষ্ট্র চিন্তিত এবং ওই সংস্থায় আমূল সংস্কার প্রয়োজন।

প্রসঙ্গত, ২০১৬ সালে ইউনেস্কো জেরুজালেমের আল-আকসা মসজিদ সম্পর্কে একটি প্রস্তাব গ্রহণ করে, যেখানে ওই পবিত্র স্থানের সঙ্গে ইহুদীদের সম্পর্কের কথা একেবারেই উল্লেখ করা হয়নি। এ কারণে ইসরায়েল সংস্থাটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। পরে সংস্থাটি পশ্চিম তীরের প্রাচীন শহর হেবরনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করলে এর কড়া সমালোচনা করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে ২০১১তে ইউনেসকো ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্র সে বছর আর্থিক সহায়তা করেনি। এর বাইরেও ইউনেসকোর নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তীব্র সমালোচনার মুখে পড়ছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত