আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

২০১৭ সালে ধনীদের আয় বেড়েছে ১ ট্রিলিয়ন ডলার

২০১৭ সালে ধনীদের আয় বেড়েছে ১ ট্রিলিয়ন ডলার

বিশ্বের ধনকুবেররা আগের চেয়ে আরও বেশি সম্পদের মালিক হয়েছেন ২০১৭ সালে । গত বছরের তুলানায় এ বছর তাদের আয় বেড়েছে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। শীর্ষস্থানীয় ৫০০ ধনীর সম্পদের পরিমাণ হিসেব করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে বিশ্বের ৫০০ শীর্ষ ধনীর সম্পদ ২৩ শতাংশ বেড়েছে। গত বছর তাদের মোট সম্পদের পরিমাণ ছিল ৪ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। চলতি বছর এর পরিমাণ দাঁড়িয়েছে ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে।

আয় বৃদ্ধির দিক থেকে চলতি বছর এগিয়ে আছেন অনলাইনে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বোজেস। তিনি এ বছর ৩৪ বিলিয়ন ডলার আয় করে শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে চলে এসেছেন। অবশ্য বোজেসের এই আয় বেড়েছে অ্যামাজনের শেয়ারের দরবৃদ্ধির কারণে।

ব্লুমবার্গের তালিকায় থাকা অন্য ধনকুবেরদের আয়ও চলতি বছর বেশ বেড়েছে। বৈশ্বিক শেয়ার বাজারে দর বৃদ্ধির কারণে এসব ধনীরা আরো ধনী হয়েছেন।

ব্লুমবার্গের সূচকে দেখা গেছে, চীনের ৩৮ ধনকুবের চলতি বছর আয় করেছেন ১৭৭ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের তুলনায় তাদের এই আয় ৬৫ শতাংশ বেশি। সূচকে থাকা ৪৯টি দেশের ধনকুবেরদের মধ্যে এই অর্জন সবচেয়ে বেশি। এসব ধনকুবেরের মধ্যে চীনা এভারগ্রান্ডি গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ান চলতি বছর আয় করেছেন ২৫ দশমিক ৯ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় তার আয় বেড়েছে ৩৫০ শতাংশ বেশি। বোজেসের পর হুইয়ের আয়ই ডলারের সূচকে সবচেয়ে বেশি।

ইউবিএস গ্রুপ এজি ও প্রাইস ওয়াটার হাউজ কুপারসের প্রতিবেদনের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, এ বছর প্রথমবারের মতো এশিয়ার ধনকুবেরদের সংখ্যা মার্কিন ধনকুবেরদের সংখ্যাকে ছাড়িয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত