আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতীয় লোকসভায় তিন তালাক বিল পাস

ভারতীয় লোকসভায় তিন তালাক বিল পাস

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বৃহস্পতিবার তিন তালাক বিল পাস হয়েছে। ভারতের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিল পেশ করা মাত্র নানা প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। শেষমেশ ভোটাভুটির পর বৃহস্পতিবারই লোকসভায় পাশ হয় তিন তালাক বিল।

তিন তালাক বিল আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছিল। আজ লোকসভায় এই বিল পেশ করা হয়েছিল। এদিকে এ নিয়ে আগেই বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তারা এই বিলের বিরোধিতা করেছে। বিল তৈরির সময় কোনো মাওলানার সাথে আলোচনা করা হয়নি। তাই তাদের দাবি, এই বিল আসলে শরিয়তি আইনে হস্তক্ষেপ।

বৃহস্পতিবার লোকসভাতেও সেই বিরোধিতা জারি থাকল। প্রধান বিরোধী দল কংগ্রেস অবশ্য এই বিলকে সমর্থন জানিয়েছে। তবে বিলে কিছু পরিবর্তন আনার পরামর্শ ছিল কংগ্রেসের। অর্থাৎ শর্তসাপেক্ষে সমর্থন জানিয়েছিল কংগ্রেস। এদিন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, “আমরা প্রত্যেকেই এই বিল সমর্থন করি। তবে কিছু পরিবর্তন আনা যেতেই পারে।” কংগ্রেসের প্রস্তাব ছিল, বিল স্ট্যান্ডিং কমিটির সামনে আনা। তা নিয়ে বিস্তারিত আলোচনা দাবি জানিয়েছিল কংগ্রেস। অন্যদিকে রবিশঙ্কর প্রসাদ বলেন, যেখানে ইসলাম প্রধান দেশগুলিই তিন তালাককে বৈধ মনে করে না, সেখানে আমাদের দেশে কেন তা নিয়ে বিবেচনা করতে হবে।

এদিন লোকসভায় ভীষণমাত্রায় সরব ছিলেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তিনি জানান, আর কেউ নন, মেয়েরাই এদেশের প্রকৃত সংখ্যালঘু। এই বিল তাই লিঙ্গসাম্যের প্রতি বিশেষ পদক্ষেপ। যে সমস্ত মাওলানা তিন তালাকের মতো বিষয়কে সমর্থন করছে, তাদের চিহ্নিত করে শাস্তি দেয়ার ব্যবস্থা করা হোক।

এদিন ব্যাপক হট্টগোল হয় এই বিল নিয়ে। লোকসভায় এই নিয়ে ভোটাভুটির ডাক দেন এআইএমএম এমপি আসাদউদ্দিন ওয়েসি। তার কথামতোই ভোট নেয়া শুরু হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৪৮ জন এমপি। বিপক্ষে ছিলেন মোটে একজন। ফলে এই বিল পাশ হতে কোনো সমস্যা থাকল না। এবার রাজ্যসভায় পাশ হলেই তা আইনে পরিণত হবে।

বিলে মুখে বলা, তাৎক্ষণিকভাবে তিন তালাক আইনত নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। এই আইন লঙ্ঘনকারী অপরাধীর তিন বছর সাজা ও মোটা অঙ্কের জরিমানারও প্রস্তাব রয়েছে বিলে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত