আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্বাগত ২০১৮ : নতুন আশার সূর্যোদয়

স্বাগত ২০১৮ : নতুন আশার সূর্যোদয়

আজ পূবাকাশে উদিত হয়েছে নতুন বছরের প্রথম সূর্য। গতকালের সূর্যাস্তের মধ্য দিয়ে মহাকালের অতল গর্ভে বিদায় নিয়েছে খ্রিস্টীয় ২০১৭ সাল। আজ শুরু ২০১৮ সাল। বহু ঘটন-অঘটনের মধ্য দিয়ে বিদায় নেওয়া ২০১৭ সালের পর আজকের সূর্যটি উদিত হয়েছে একটি সুন্দর সময়ের প্রত্যাশা নিয়ে। নতুন কিছু আশা নিয়ে, কিছু স্বপ্ন নিয়ে, কিছু সম্ভাবনা নিয়ে আমরা বরণ করে নিচ্ছি নতুন বছরকে। স্বাগত ২০১৮।

এবার বিশ্বজুড়ে এক অস্থির সময়কালে নতুন বছরের আগমন ঘটল। সময় এবং মানুষের জীবন অবিচ্ছেদ্য। অবিভাজ্য। কালের যে স্রোত আমরা প্রতিনিয়ত বয়ে নিয়ে বেড়াই তা জীবনেরই অংশ। আমাদের প্রতিটি অনুভবে চিন্তার যে অনুরণন, সময় তাকে পরিক্রমণ করে। সুখবর যেমন আমাদের আন্দোলিত করে খারাপ খবরও ব্যথিত করে, বেদনার্ত করে তোলে। মানুষ মাত্রই একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করে। সে যে বরাভয় খুঁজে বেড়ায় সময়ই তাকে আবর্তিত করে। সময় এবং মানুষের জীবনকে তাই কখনোই আলাদা করা যায় না। সময় শেষ হয়ে গেলে জীবনের গতিও থেমে যায়। আমরা নতুন বর্ষ শুরু করেছি। যেখানে আমাদের নানা অর্জন-বিসর্জন ছিল স্বাভাবিকভাবে। বহু ঘটনা-দুর্ঘটনার আখ্যান অতিক্রম করে এসেছি আমরা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে প্রত্যাশা নিয়ে ২০১৭-এর প্রথম দিনটিকে বরণ করা হয়েছিল, সেই প্রত্যাশার সব কি পূরণ হয়েছে? এ হিসাব না করে এ বছরটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে, এমনটিই প্রত্যাশা আমাদের।

নতুন বছর আমাদের জন্য সমৃদ্ধির বার্তা যেমন বয়ে আনবে ঠিক তেমনি বিশ্বব্যাপী প্রতিহিংসামুক্ত গণতান্ত্রিক চেতনাসমৃদ্ধ সুস্থ পরিবেশের প্রত্যাশাও আমাদের।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত