আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কেনিয়ায় বাস-লরির সংঘর্ষ, নিহত ৩৬

কেনিয়ায় বাস-লরির সংঘর্ষ, নিহত ৩৬

কেনিয়ায় লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে মিগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাজধানী নাইরোবিগামী বাসটি ‍বিপরীত পাশ দিয়ে বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল।

বেঁচে যাওয়া যাত্রীদের একজন স্থানীয় একটি রেডিও চ্যানেলকে বলেছেন, ‘দুর্ঘটনা ঘটার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমি প্রচণ্ড শব্দ শুনতে পেলাম। চারদিক থেকে চিৎকার শোনা যাচ্ছিল এবং আমাকে পরে টেনে বের করে আনা হয়।’

দুটি গাড়ির চালকই ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে।

কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, গুরুতর আহত ১৮ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আটজনের মৃত্যু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার দেশগুলোর তালিকায় কেনিয়ার নাম রয়েছে। রোববার যে স্থানে দুর্ঘটনা ঘটেছে ওই এলাকাতেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুর্ঘটনায় শতাধিক নিহত হয়েছে বলে কেনিয়ার পুলিশ জানিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত