আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পারমানবিক বোমার সুইচ আমার টেবিলে থাকে : কিম জন উন

পারমানবিক বোমার সুইচ আমার টেবিলে থাকে : কিম জন উন

উত্তর কোরিয়ার নেতা কিম জন উন সতর্ক করে বলেছেন, তার টেবিলে পারমানবিক বোমা উৎক্ষেপণের সুইচ রয়েছে। সে জন্য আমেরিকা কখনোই যুদ্ধ শুধু করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।

নতুন বছর উপলক্ষে টেলিভিশনে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার নেতা বলেন, পুরো যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের আওতার মধ্যে রয়েছে।"এটা বাস্তব, এটা কোন হুমকি নয়," বলেন উত্তর কোরিয়ার নেতা।

একই সাথে তিনি জানিয়েছেন, প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া দল পাঠানোর সম্ভাবনা রয়েছে উল্লেখ করেন কিম জন উন।

গত বছর পারমানবিক অস্ত্র এবং মিসাইল পরীক্ষার কারণে উত্তর কোরিয়া অবরোধের মুখে পড়েছে।

রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এ দেশটি গতবছর বেশ কিছু দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা বলেছেন, দক্ষিণ কোরিয়ার সাথে তাদের যে উত্তেজনা রয়েছে সেটি নতুন বছরে কমে আসতে পারে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন শীতকালীন অলিম্পিকের সাফল্য কামনা করেন কিম জন উন। এ গেমসে অংশ নেবার জন্য উত্তর কোরিয়ার দুজন অ্যাথলেট কোয়ালিফাই করেছিল। কিন্তু তাদের অংশগ্রহণ নিশ্চিত করার সময়সীমা পার হয়ে গেছে।

কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আমন্ত্রণে এখনো তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত