আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সাহসী ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমির বিরুদ্ধে ইসরায়েলের মামলা

সাহসী ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমির বিরুদ্ধে ইসরায়েলের মামলা

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে প্রতীক হয়ে ওঠা কিশোরী আহেদ তামিমির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনাকে থাপ্পড় মারার অভিযোগে ১৬ বছরের এই কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। তামিমির সঙ্গে তার মা নারিমান তামিমিকেও গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা।

ফেসবুকে সেনাদের থাপ্পড় মারার ভিডিও ব্যাপক হারে প্রচারিত হওয়ার পর আহেদ ও নুরকে গ্রেফতার করা হয়। পশ্চিম তীরের নেবি সালাহ গ্রামের বাসিন্দা তারা।

তামিমির বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে, ইসরায়েলি সেনাদের হুমকি, সেনাকে আক্রমন, সেনাদের দায়িত্ব পালনে বাধা, প্ররোচনা ও সম্পত্তি নষ্ট করা।

তামিমির মায়ের বিরুদ্ধে দুটি ঘটনায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, ভিডিওটি ফেসবুকে প্রকাশ করা।

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তামিমির এমন দুঃসাহসিক অবস্থান নেওয়া একটি ভিডিওটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।  তার মুক্তির জন্য যুক্তরাজ্য থেকে মিসরে আওয়াজ উঠেছে। তিনি হয়ে ওঠেছেন  ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলন ও তৃতীয় ইন্তিফাদার প্রতীকী চরিত্র। ফিলিস্তিনি ও ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সমর্থকরা ১৬ বছর বয়সী কিশোরীকে ফিলিস্তিনি প্রতিরোধের নারী নেত্রী হিসেবে অভিহিত করছেন। 

আহেদ তামিমির এমন প্রতিবাদী হয়ে ওঠা মোটেও কাকতালীয় কোনও বিষয় নয়।  ছোট বেলা থেকেই প্রতিবাদে অংশ নেওয়া আহেদ তার সাহসিকতার জন্য এর আগেও আন্তর্জাতিক সম্প্রদায়েল প্রশংসা কুড়িয়েছেন। অনেক বছর ধরে তার গ্রামে প্রতি শুক্রবারেই প্রতিবাদ মিছিল বের হয়। মাত্র ৯ বছর বয়সে তামিমি প্রথম মিছিলে অংশ নেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত