আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের হুমকি : পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন

ট্রাম্পের হুমকি : পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্থিক সহযেগিতা বন্ধের হুমকির পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। মঙ্গলবার ট্রাম্পের হুমকির বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র দাবি করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান অনেক কিছু ত্যাগ করেছে এবং লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নারী মুখপাত্র হুয়া চুনিং বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী পূর্ণ স্বীকৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া উচিত বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সন্ত্রাসবিরোধী সহযোগিতা পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে করছে বলে আমরা খুশি। তারা এই অঞ্চল ও বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করছে।

চীনকে পাকিস্তানের ‘সব সময়ের বন্ধু’ হিসেবে মনে করা হয়। উভয় দেশের ঘনিষ্ঠ কূটনীতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে।

হুয়া আরও বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নীতি আফগানিস্তান ও এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নকে সহযোগিতা করবে।

২০১৮ সালের প্রথম দিনে বছরের প্রথম টুইটে পাকিস্তানকে দেওয়া আর্থিক সহযোগিতা বন্ধের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, পাকিস্তান সহিংস জঙ্গিদের আশ্রয় ও তাদের সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে।
টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বোকার মতোই পাকিস্তানকে গত ১৫ বছরে ৩৩ বিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে। বিপরীতে তারা আমাদের মিথ্যা ও শঠতা ছাড়া কিছুই দেয়নি। তারা আমাদের নেতাদের বোকা ভাবছে।’
ট্রাম্প আরও লিখেছেন, ‘আমরা আফগানিস্তানে যেসব সন্ত্রাসীদের তাড়া করছি তাদের নিরাপদ আশ্রয় দিচ্ছে পাকিস্তান। আমাদের কোনও সহযোগিতা করছে। আর না।’
গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তান কার্যকর অভিযান পরিচালনা না করায় দেশটির জন্য বিলম্বে বরাদ্দকৃত ২৫৫ মিলিয়ন ডলার প্রত্যাহার করার বিষয়টি ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে।
পাকিস্তানের বিরুদ্ধে ট্রাম্পের বিষোদগার অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০১৭ সালের আগস্ট মাসে ট্রাম্প ঘোষণা দেন, ‘পাকিস্তান বিশৃঙ্খলা, সহিংসতা ও সন্ত্রাসীদের প্রায়ই নিরাপদ আশ্রয় দেয়।’ গত বছরের ডিসেম্বরেও ট্রাম্প বলেছিলেন, সবার ভালোর জন্য তিনি হয়তো পাকিস্তানকে দেওয়া সহযোগিতা বন্ধ করে দিতে পারেন।
এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও গত সপ্তাহে আফগানিস্তান সফরের সময় বলেছিলেন, ‘পাকিস্তানকে নজরে রাখছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’ সব মিলিয়ে ট্রাম্প ক্ষমতায় আসার পর পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতির দিকে গড়িয়েছে।

ট্রাম্পের টুইটের পর পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেলকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: রয়টার্স।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত