আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অসৎ সংবাদমাধ্যমের জন্য পুরস্কার ঘোষণা করলেন ট্রাম্প!

অসৎ সংবাদমাধ্যমের জন্য পুরস্কার ঘোষণা করলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকেই ট্রাম্পের সঙ্গে গণমাধ্যমের সম্পর্কটা খুব বেশি ভালো নয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় মূলধারার সংবাদমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করেছেন তিনি। এবার মার্কিন গণমাধ্যমকে এক হাত নিতে ‘সবচেয়ে অসৎ ও দুর্নীতিগ্রস্ত’ সংবাদমাধ্যম পুরস্কার চালুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার রাতে এক টুইটে ট্রাম্প লিখেছেন, আগামী সোমবার ৫টায় এ বছরের ‘মোস্ট ডিজঅনেস্ট অ্যান্ড করাপ্ট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা করতে যাচ্ছি আমি।’

ট্রাম্প আরো লিখেছেন, ‘এই পুরস্কারের ক্যাটাগরিতে ভুয়া সংবাদমাধ্যমগুলোর অসততা এবং বাজে সাংবাদিকতার বিষয়গুলো থাকবে। দেখতে থাকুন।’

ট্রাম্প অবশ্য তার এই ‘ভুয়া’ গণমাধ্যমের তালিকায় তার পছন্দের চ্যানেল ফক্স নিউজকে বাদ রেখেছেন। গত বছরের নভেম্বরে এক টুইটে তিনি লিখেছিলেন, ফক্স বাদ দিয়ে সিএনএনসহ টিভি নেটওয়ার্কগুলোর মধ্যে কারা সবচেয়ে অসৎ, দুর্নীতিগ্রস্ত- তা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

গত বছরের ২৮ ডিসেম্বর ট্রাম্পের প্রচার শিবির থেকে তার সমর্থকদের কাছে একটি ইমেইল  বার্তা পাঠানো হয়। এতে সমর্থকদের ‘কিং অব ফেইক নিউজ’ শিরোপার জন্য সংবাদমাধ্যম নির্বাচনের আহ্বান জানানো হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত