আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মুকুল রায়কে তলব সিবিআইর

সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে এবার ফেঁসে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এ নেতাকে তলব করে গতকাল সোমবার নোটিশ দিয়েছে ওই কেলেঙ্কারি তদন্তে থাকা সিবিআই। মুকুল রায়ের দিলি্লর বাড়ি ও দলীয় কার্যালয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্র জানিয়েছে। এতে চলতি সপ্তাহেই মুকুলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়ার পাশাপাশি গতকাল সকালে মুকুল রায়কে ফোন করেন সিবিআইর এক কর্মকর্তা। তখন মুকুল রায়ের পক্ষ থেকে জানানো হয়, তিনি কলকাতার বাইরে রয়েছেন। দু-একদিনের মধ্যে ফোন করে জানাবেন তিনি কবে সিবিআই দপ্তরে যেতে পারবেন। মুকুল রায়কে সিবিআই তলব করার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের বিজেপির ভারপ্রাপ্ত নেতা সিদ্ধার্থনাথ সিংহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বড় ধাক্কা খাবেন। রাজ্য কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, সারদাকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রে অনেকেই জড়িত ছিলেন, মুকুল রায়কে তলবের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো। সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে সিবিআই এ পর্যন্ত রাঘববোয়াল অনেককেই ডেকেছে। তার মধ্যে বেশির ভাগই আটক ও গ্রেফতার হয়েছেন। ক'দিন আগেই রাজ্য পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মমতার ডান হাত বলে পরিচিত মদন মিত্রকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুসহ দলীয় কয়েক নেতাও।তৃণমূল-বিরোধী অনেক রাজনীতিক বলছেন, সারদার সংগঠকের ভূমিকা নিয়েছিলেন মুকুল রায়। তার মাথায় মমতার হাত ছিল। তাই নিশ্চিন্তে কাজ করে যেতে পেরেছেন মুকুল। সারদা ষড়যন্ত্রের সব জানতেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত