আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দেশের আয়তন বাড়াতে ২৩০ কোটি ডলার বিনিয়োগ

দেশের আয়তন বাড়াতে ২৩০ কোটি ডলার বিনিয়োগ

আয়তন মাত্র দুই বর্গকিলোমিটার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকেও ছোট। জনসংখ্যা ৩৮ হাজার। বলা হচ্ছে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ মোনাকোর কথা। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম এই দেশ অবশ্য অন্যতম ধনী রাষ্ট্র। অন্য তিন পাশে ফ্রান্সের সীমানা।

জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই কোটিপতি। অনেক বিলাসবহুল দালান। স্থানীয় জনসংখ্যার পাশাপাশি প্রতিদিন প্রতিবেশী ফ্রান্স ও ইতালি থেকে ৪০ হাজার লোক যায় কাজের জন্য। ফলে স্থানস্বল্পতায় প্রতিদিন পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

বর্তমানে দেশটির ৭০ ভাগ নাগরিকেরই বিদেশে জন্ম। বিদেশ থেকে প্রচুর অর্থ যাচ্ছে এবং ধীরে ধীরে সমুদ্রের দিকে দেশটির আয়তনও বাড়ছে। উনিশ শতকের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির আয়তন বেড়েছে ১০০ একর, যা মোট আয়তনের ২০ শতাংশ। আর নতুন করে ভূমধ্যসাগরের দিকে দেশটির আয়তন আরও ১৫ একর বাড়ানোর জন্য ২৩০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে।

২০২৫ সালের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে সেখানে নতুন জেলা সৃষ্টি করা হবে। এতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও ভিলা তৈরি করা হবে, যাতে এক হাজারের বেশি মানুষের আবাসন হবে। এর বাইরে থাকবে পাহাড়, উদ্যান, উপকূলীয় ভ্রমণ এলাকা।

মোনাকো বসবাসের জন্য বিশ্বের অন্যতম চাহিদাসম্পন্ন এলাকা। ফলে দেশের আয়তন বাড়ানোর এই প্রকল্প হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত