আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুর কারাদণ্ড

পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুর কারাদণ্ড

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ভারতের বিহার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে রাঁচীর বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

কারাগার থেকে আদালতে আনলে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় শনিবার লালুকে সেখানে হাজির করানো হয়নি। আদালত থেকেই  ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সাজা ঘোষণা করেন বিচারপতি শিবপাল সিংহ।

পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় গত ২৩ ডিসেম্বর দোষী সাব্যস্ত হন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা লালু। ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘর ট্রেজারি থেকে ৮৪ লাখ ৫০ হাজার রুপি নয়ছয়ের অভিযোগে দায়ের হয় এই মামলা। লালু তখন অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। এই মামলায় মোট অভিযুক্ত ৩৪ জন। এদের মধ্যে ১১ জন ইতিমধ্যে মারা গিয়েছেন। সেই সময় ক্ষমতায় না থাকায় আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে গত ২৩ জিসেম্বর বেকসুর খালাস করে দিয়েছেন বিচারক। মুক্তি পেয়েছেন আরও পাঁচ অভিযুক্ত। দোষীদের তালিকায় রয়েছেন লালুসহ ১৭ জন।

শনিবার সকাল থেকেই লালুর সাজা নিয়ে টানটান উত্তেজনা ছিল। সেই সঙ্গে আরজেডির কর্মী-সমর্থক থেকে শুরু করে নানা মহলে জোর জল্পনা চলছিল লালুর সাজা কি তিন বছরের কম হবে, নাকি তার বেশি। যদিও শুক্রবার লালুর আইনজীবী চিত্তরঞ্জন সিন্‌হা আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন লালুর শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। তিনি ডায়াবেটিকসে আক্রান্ত, হৃদযন্ত্রের অস্ত্রোপচারও হয়েছে। এই অবস্থায় তার শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে সাজা যেন কম করা হয়।

রায় ঘোষণার কিছুক্ষণ আগে লালুর ছেলে তেজস্বি যাদব বিচার বিভাগের ওপর তার আস্থা প্রকাশ করে বলেছেন, ‘ বিচারবিভাগ তার দায়িত্ব পালন করেছে। সাজা বিবেচনার জন্য আমরা হাইকোর্টে আপিল করব এবং তার জামিন আবেদন করব।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত