আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ক্যালিফোর্নিয়ায় ভূমিধস, নিহত ১৩

ক্যালিফোর্নিয়ায় ভূমিধস, নিহত ১৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অতিবৃষ্টির কারণে ভূমিধসে ১৩ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাতারা জানিয়েছেন, ভূমিধসে কোমর সমান গর্তের সৃষ্টি হয়েছে এবং বন্যা দেখা দিয়েছে।

উদ্ধারকর্মীরা জানায়, ওই এলাকা থেকে ১৬৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২০ জন ঝড়ে আহত হয়েছে। এ ছাড়া চারজনের অবস্থা আশঙ্কাজনক। শান্তা বারবারার পূর্ব দিকের রোমিরো ক্যানিয়ন এলাকায় অন্তত ৩০০ জন আটকা পড়েছে।

দেশটির পুলিশ জানায়, জায়গাটি দেখলে মনে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কোনো যুদ্ধক্ষেত্র। প্রধান উপকূলীয় এলাকা থেকে ৩০ মাইলের বেশি এলাকায় বন্যা এবং ভূমিধস হয়েছে। ওই এলাকা গত মাসে দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিপুল সংখ্যক লোকের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

হাজার হাজার লোক বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে গেছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাড়িগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শান্তা বারবারা কাউন্টির দমকল বিভাগের মুখপাত্র মাইক এলিয়াসন বলেন, অতি বৃষ্টির কারণে মন্টেসিটো এলাকায় ভয়াবহ ভূমিধস হয়েছে। পাহাড়ের ছোট ছোট পাথরগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। 

কাউন্টি দমকল বিভাগের ক্যাপ্টেন ডেভ জানিবনি জানান, মঙ্গলবার মন্টেসিটো এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ঝড়ের কারণে তাদের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড উদ্ধার অভিযানে সহযোগিতা করতে একাধিক উদ্ধারকারী উড়োজাহাজ পাঠিয়েছে। একই সঙ্গে জনগণকে ড্রোন উড়াতে নিষেধাজ্ঞা জারি করেছে। কেউ যদি ড্রোন ওড়ায় তবে তা মাটিতে নামিয়ে আনা হবে।

কাউন্টির ১০১ নম্বর মহাসড়কসহ বেশ কয়েকটি সড়ক ভূমিধস ও বাড়িঘরের ধ্বংসাবশেষ রাস্তায় পড়ার জন্য বন্ধ করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় যেসব বাড়ি কখনোই বন্যাকবলিত হয়নি, সেসব বাড়ি মালিকদেরও সতর্ক করে দ্য ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ওইসব বাড়িও এখন ঝুঁকিপূর্ণ।

এর আগে সোমবার প্রায় ৩০ হাজার বাসিন্দাকে পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত