আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লস এঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রজুড়ে ৭-১১ স্টোরে ইমিগ্রেশনের ধরপাকড় অব্যাহত

লস এঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রজুড়ে ৭-১১ স্টোরে ইমিগ্রেশনের ধরপাকড় অব্যাহত

ফাইল ফটো

কাগজপত্রহীনদের সাবধানে থাকার পরামর্শ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্র্যান্ট বিরোধী কড়াকড়ির অংশ হিসেবে গত কয়েকদিন থেকে লস এঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রজুড়ে ৭-১১ স্টোরগুলোতে ব্যাপক অভিযান ও ধরপাকড় অব্যাহত রয়েছে। এজন্য কাগজপত্রহীনদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।

অভিযানের জন্য বিশেষভাবে বেছে নেয়া হয়েছে ছোট কিন্তু লাভজনক ব্যবসার রোল মডেল হিসেবে পরিচিত সেভেন ইলেভেন ফ্রান্চাইজি স্টোরগুলোকে। কারণ ইমিগ্রেশন জানে সেভেন ইলেভেন স্টোরগুলোতে ভারত উপমহাদেশসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার অনেক দেশ থেকে আগত অবৈধ অভিবাসীরা কাজ করে । একেকটি স্টোরে দল বেঁধেই হানা দিচ্ছে ইমিগ্রেশন আইন প্রয়োগকারী সংস্থা আইস-এর এজেন্টরা । সেভেন ইলেভেন স্টোরগুলো প্রতিদিন তিন শিফট করে দিনরাত চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিনই খোলা থাকে । তাই ইমিগ্রেশন এজেন্টরা হানা দিচ্ছে দিনের বিভিন্ন সময়ে । মালিক অথবা অনডিউটি ম্যানেজারের কাছে এবং কর্মরত এমপ্লয়ীদের কাছে সোশ্যাল সিকিউরিটি কার্ডসহ আমেরিকা কাজ করার অনুমতিযুক্ত কাগজপত্র(ওয়ার্ক অথরাইজেশন) দেখতে চাচ্ছে। না পেলে অবৈধ কর্মীদেরকে এবং তাদেরকে বেআইনীভাবে কাজ দেবার জন্য মালিক বা ম্যানেজারদেরকে গ্রেপ্তার করে ডিটেনশান সেন্টারে পাঠিয়ে দিচ্ছে । মানিকদেরকে করা হচ্ছে কমবেশি অর্ধ লক্ষ ডলার জরিমানা ।

গতকাল বুধবার একদিনেই ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত ইমিগ্র্যান্ট অধ্যুষিত ১৭টি স্টেটে ৯৮টি স্টোরে হানা দিয়ে ২১ জনকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ।

আইন-এর ভারপ্রাপ্ত পরিচালক থমাস বলেছেন, অভিযানযজ্ঞের সবে শুরু । বাসাবাডিতে হানা দেয়াও জোরালোভাবে শুরু হবে । সংগে হানা দেয়া হবে অন্য সব কর্মক্ষেত্রেও ।

সেভেন ইলেভেন-এর ডালাস শহরের কর্পোরেট অফিস থেকে এসব অভিযান ও গ্রেপ্তারের দায় নিতে অস্বীকৃত জানানো হয়েছে । ওখান থেকে এক মুখপাত্র বলেছেন সেভেন ইলেভেনের স্টোরগুলো ইনডিভিজুয়াল ফ্রান্চাইজি ওনারদের মানিকানধীন । কাজেই স্টোরে কাকে কাজে নেয়াহল, নেবার সময় কাগজপত্রের বৈধতা দেখা হল কিনা নাকি জেনেশুনে অবৈধদের নিয়োগ করা হল তার দায় দায়িত্ব বর্তাবে স্টোরগুলোর মালিক বা ম্যানেজারদের ওপর ।

এগেন কঠিন পরিস্থিতিতে অসংখ্য সেভেন ইলেভেনসহ নানা ক্ষেত্রে কর্মরত অবৈধ বাংলাদেশসহ সকল দেশের কাগজপত্রহীন ইমিগ্র্যান্টদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন এডভোকেসি গ্রুপগুলো।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত