আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে একরাতে ৩০০ জন আটক

তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে একরাতে ৩০০ জন আটক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করবৃদ্ধি ও বেকারত্বে প্রতিবাদে তিউনিসিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ থেকে তিন শতাধিক লোককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলজেরিয়ার সীমান্তবর্তী শহর থালাতে বিক্ষোভকারীরা জাতীয় নিরাপত্তা বাহিনীর দপ্তরে অগ্নিসংযোগ করেছে এবং শহর থেকে পুলিশ সদস্যদের বের হয়ে যেতে বাধ্য করেছে। এর পরপরই সেখানে সেনা পাঠানো হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার থেকে তিউনিসিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয় সসি এলাকাতেও বিক্ষোভ হয়েছে। মূলত: বাজেটে ঘাটতি কমাতে ও আন্তর্জাতিক ঋণদাতাদের তুষ্ট করতে সরকারের করবৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণেই এই বিক্ষোভ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খেলিফা চিবানি বলেছেন, ‘গত রাতে স্যাবোটাজ ও ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ৩৩০ জন লোককে আটক করা হয়েছে।’

এই নিয়ে গত সোমবার থেকে ছয় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হলো। বিক্ষোভকারীদের হামলা থেকে সরকারি ভবনগুলো রক্ষা করতে সসি, কেবেলি ও বিজার্টসহ বেশ কয়েকটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ বুধবার বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য বিরোধী দলকে দায়ী করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত