আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

রানী এলিজাবেথের অন্তর্বাস নিয়ে বই লিখে বিপাকে লেখক

রানী এলিজাবেথের অন্তর্বাস নিয়ে বই লিখে বিপাকে লেখক

ব্রিটেনের রানী এলিজাবেথসহ রাজপরিবারের নারীদের অন্তর্বাস নিয়ে বই লিখে বিপাকে পড়েছে অন্তর্বাস সরবরাহকারী একটি প্রতিষ্ঠান। প্রায় পাঁচ দশক ধরে রাজপরিবারের নারীদের জন্য অন্তর্বাস সরবরাহকারী ওই প্রতিষ্ঠানটির সরবরাহ অনুমতি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রিগবি অ্যান্ড পিলার নামে বিলাসী অন্তর্বাস প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি লন্ডনে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সাল থেকে প্রতিষ্ঠানটি রাজপরিবারে অন্তর্বাস সরবরাহ করে আসছে।

রানীর জন্য অন্তর্বাস তৈরিকারী জুন কেনটন সম্প্রতি ‘স্টর্ম ইন এ ডি-কাপ’ শিরোণামে বই লেখেন। রানীর অন্তর্বাস তৈরিকারী হিসেবে কেনটন নিয়মিত বাকিংহাম প্যালেসে যাতায়াত করতেন। তিনি  রানী প্রথম এলিজাবেথ ও প্রিন্সেস মার্গারেটেরও অন্তর্বাস তৈরি করতেন। ৮২ বছরের কেনটনের লেখা বইটি গত বছরের মার্চে প্রকাশিত হয় এবং এতে তিনি রাজপরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের বিবরণ দিয়েছেন। এরপরই রাজপরিবারে বিভিন্ন ধরণের পণ্য সরবরাহ তদারককারী সংস্থা দ্য রয়েল ওয়ারেন্ট অ্যাসোসিয়েশন রিগবি অ্যান্ড পিলারের সরবরাহ অনুমোদন বাতিল করে।

কেনটন এ ঘটনায় দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, তার বইতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় নেই। তার কাছে এই সিদ্ধান্ত অবিশ্বাস্য মনে হয়েছে।

বাকিংহাম প্যালেস থেকে এ ব্যাপারে বলা হয়েছে, ‘কোনো একক প্রতিষ্ঠানের ব্যাপারে প্রাসাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয় না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত