আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ছোটদের সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বিতর্ক

ছোটদের সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বিতর্ক

লিটল মিস থং। ছোটদের এক সুন্দরী প্রতিযোগিতার নাম এটা। সাঁতারের সংক্ষিপ্ত পোশাকে সারি বেঁধে ছোট ছোট সুন্দর মেয়েরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। সবার বয়স আট বছর। কলম্বিয়ায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা নিয়ে অনলাইনে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তবে আয়োজকেরা বিষয়টিকে ‘শিশুদের প্রতি অবমাননার’ অভিযোগ হিসেবে নাকচ করে দিয়েছে।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, বার্ষিক ‘ফেস্টিভ্যাল দেল রিও সুয়ারেজ’ অনুষ্ঠানের অংশ হিসেবে কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বারবোসা শহরে গত রোববার আট বছর বয়সী বালিকাদের এই সুন্দরী প্রতিযোগিতা হয়।

এর পরপরই শিশুদের ‘যৌনবৃত্তিতে’ ঠেলে দেওয়ার অভিযোগ তুলে অনলাইনে আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়তে থাকে সাধারণ নাগরিকেরা। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে বারবোসার মেয়র রকিও গেলেয়ানো স্থানীয় রেডিও স্টেশনকে বলেন, ‘আমরা কখনোই মেয়েশিশুদের দিয়ে তাদের অনুপযোগী বা কুরুচিপূর্ণ কাজ করাই না। আমরা শুধু শরীরের যত্ন ও আত্মরক্ষার বিষয়টি তুলে ধরতে চেয়েছি।’ তিনি মনে করেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়েছে।

তবে দেশটির পরিবার কল্যাণ ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিনা প্লাজাস টুইটারে বলেন, ‘মেয়েশিশুদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানটি লজ্জাকর। এটি পুরোপুরি নারী অধিকারের লঙ্ঘন। বাবা-মায়েরাই বা কেমন দায়িত্বজ্ঞানহীন!’ এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন বলেও জানালেন। তিনি অনুষ্ঠানের আয়োজক, পৃষ্ঠপোষক ও বাবা-মায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের নজরেও আনার কথাও বলেছেন। কারণ, এই কার্যালয় দেশে যেসব প্রতিষ্ঠান ‘অস্বাভাবিক’ কাজ করে তাদের শাস্তি নিশ্চিত করে থাকে।

সুন্দরী প্রতিযোগিতার আয়োজন কলম্বিয়ায় বেশ জনপ্রিয়। বিভিন্ন প্রতিযোগিতা থেকে ওঠে আসা সুন্দরীরা মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে।

শেয়ার করুন

পাঠকের মতামত