আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রোটোকল ভেঙে নেতানিয়াহুকে আলিঙ্গন করে বরণ করলেন মোদি

প্রোটোকল ভেঙে নেতানিয়াহুকে আলিঙ্গন করে বরণ করলেন মোদি

ছয় দিনের ভারত সফরে আসা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুকে প্রোটোকল ভেঙে দিল্লির বিমানবন্দরে গিয়ে বরণ করে নিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিদেশি সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানকে বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রীর স্বাগত জানানোর নিয়ম নেই ভারতে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানিয়ে প্রোটোকল ভেঙেছিলেন মোদি।

এ যাবৎকাল ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ইতিহাসে এবারই সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে ভারত এসেছেন নেতানিয়াহু।

উল্লেখ্য, গত ১৫ বছরের মধ্যে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। এর আগে ২০০৩ সালে ভারত সফর করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন।

ছয় দিনের সফর শেষে দেশে ফেরার আগে ভারতের সঙ্গে অনেক ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল ও গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক শক্তির সঙ্গে আমরা সম্পর্ক জোরদার করছি। এটি আমাদের নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য ও পর্যটনসহ আরো অনেক বিষয়ে স্বার্থ রক্ষা করবে। ইসরায়েল রাষ্ট্রের জন্য এটি বিশাল আশীর্বাদ।’

নেতানিয়াহুকে বরণ করার পর এক টুইটে মোদি লিখেছেন, ‘ভারতে স্বাগতম, আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ভারতে আপনার এই সফর ঐতিহাসিক ও বিশেষ। এটি আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত করবে।’ হিব্রু ভাষায়ও একই টুইট করেন মোদি। নেতানিয়াহুও মোদিকে তার ‘ভালো বন্ধু’ উল্লেখ করে টুইট করেছেন এবং উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ দিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর সফরকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্কের রজতজয়ন্তির মোক্ষম উপলক্ষ হিসেবে উল্লেখ করেছে।

সফরের শুরুতে নেতানিয়াহু ও মোদি দিল্লির তিন মূর্তি চক স্থাপনায় গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইসরায়েলের হাইফা শহরে মিত্রবাহিনীর পঞ্চদশ ইমপেরিয়াল সার্ভিস ক্যাভালরি ব্রিগেডের অংশ হিসেবে ভারতের হায়দরাবাদ, যোধপুর ও মহীশূরের অশ্বারোহী সৈনিকদল আক্রমণ করে অক্ষ শক্তিকে পরাজিত করে। ওই তিন সৈনিকদলের বীরত্বপূর্ণ অবদানের স্মারক হিসেবে তিন মূর্তি চক তৈরি করা হয়। রোববার স্থাপনটি পরির্দশনের সময় দর্শনার্থীর স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন মোদি ও নেতানিয়াহু। নেতানিয়াহুর সফর উপলক্ষে তিন মূর্তি স্থাপনার নাম পাল্টে ‘তিন মূর্তি হাইফা চক’ নামকরণ করা হয়েছে।

নেতানিয়াহুর সম্মানে আজ রাতে এক ভোজসভার আয়োজন করছেন মোদি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত