আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আবুধাবিতে কাতার রাজপরিবারের সদস্যকে আটকের অভিযোগ

আবুধাবিতে কাতার রাজপরিবারের সদস্যকে আটকের অভিযোগ

কাতারের রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য অভিযোগ করেছেন যে, তাকে সংযুক্ত আরব আমিরাতে তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা হয়েছে।

শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সাথে কাতারের কূটনৈতিক সংকটের মধ্যেও দেশটির সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। খবর- বিবিসির।

তিনি তাকে তার ইচ্ছের বিরুদ্ধে আটক করার অভিযোগটি করেছেন ইউটিউবে এক ভিডিও বার্তার মাধ্যমে।

তিনি দাবি করেন যে তিনি আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক আটক রয়েছেন এবং তার কিছু হলে তিনিই 'পুরোপুরি দায়ী' হবেন।

তবে আরব আমিরাতের কর্মকর্তারা এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি কাতারের বর্তমান আমিরের আত্মীয়।

ভিডিওতে দেখা যায় তিনি আরামকেদারায় বসে আছেন এবং ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলছেন।

তিনি বলেন, "আমি এখন আবুধাবিতে শেখ মোহামেদের অতিথি হিসেবে। কিন্তু এটিকে ঠিক অতিথির মর্যাদা বলা যাচ্ছেনা। বরং এটা আটকে রাখার মতো বিষয়। তারা আমাকে কোন দিকে যেতে মানা করেছে"।

শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি বলেন, "আমি সবাইকে অবহিত করতে চাই যে যদি আমার কোন কিছু ঘটে তাতে কাতারের কোন দোষ থাকবেনা"।

তবে বিষয়টি নিয়ে একাধিক টুইট করেছেন আবুধাবির শিক্ষা বিভাগের প্রধান আলী রশিদ আল নুয়াইমি।

যাতে বলা হয়, "শেখ আব্দুল্লাহ যেখানে খুশি সেখানে যেতে পারেন"।

মূলত সৌদি আরব ও তার মিত্ররা যখন কাতারকে একঘরে করার চেষ্টা করেছিলো তখন থেকে শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত