আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘রহস্যময়ী’ ফার্স্ট লেডি মেলানিয়া

‘রহস্যময়ী’ ফার্স্ট লেডি মেলানিয়া

প্রেসিডেন্ট স্বামী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার এক বছর পার করছেন কিন্তু আজো অন্তরালে রহস্যাবৃত্ত হয়ে রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

মেলানিয়ার জীবনপ্রণালি, তার কর্মকাণ্ড, ট্রাম্পের সঙ্গে তার বিয়ে ও তার লক্ষ্য সম্পর্কে এখনো আমেরিকার লাখ লাখ মানুষ কিছুই জানে না। ফার্স্ট লেডি হিসেবে তিনি কারো কারো কাছে ‘অনন্যা’। তবে তাকে নিয়ে বিতর্কের ডালপালা এতদূর প্রসারিত যে, আসলেই তিনি কেমন তা নিয়ে মানুষের কৌতূহল রয়েই গেছে।

মেলানিয়া একবার তার স্বামী ট্রাম্পের ব্যক্তিগত বিমানে নগ্ন হয়ে ছবি তুলেছিলেন। গত ২০০ বছরের ইতিহাসে তিনিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম অন্য দেশে জন্মগ্রহণকারী বধূ এবং একই সময়ের ইতিহাসে তিনিই সেই ফার্স্ট লেডি, ইংরেজি যার দ্বিতীয় ভাষা।

স্বামী ট্রাম্পের অভিষেকে তাকে দেখা গেলেও এরপর এক বছরে কোনো বিশেষ কাজ নিয়ে তিনি জনসমক্ষে আসেননি। প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও লরা বুশ স্থূলতার বিরুদ্ধে ও শিক্ষার প্রসারে প্রচারাভিযান চালিয়ে জনগণের দৃষ্টি কাড়লেও মেলানিয়াকে সুস্পষ্ট কোনো কাজে এখনো সম্পৃক্ত হতে দেখা যায়নি।

ট্রাম্প হোয়াইট হাউসে থাকলেও মেলানিয়া তাদের ছোট ছেলে ব্যারনের পড়াশোনার জন্য নিউ ইয়র্কে থেকে যান। ব্যারনের স্কুল পর্যায় শেষ করার জন্যই তিনি ওয়াশিংটনে স্থায়ী হননি। তবে প্রায়ই তিনি হোয়াইট হাউসে যান এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে দিনে হাজার হাজার ডলার খরচ করতে হয়।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের নিয়ে গবেষণা করেন ওহাইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাথেরিন জেলিসন। তিনি বলেছেন, ‘এক বছর পর আজো তিনি রহস্যময়ী।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি না, আমেরিকার লোকজন আজো প্রকৃত মানুষটিকে (মেলানিয়া) জানতে পেরেছে।’

নির্বাচনী প্রচারের সময় সাইবার-হাঙ্গামার বিরুদ্ধে তিনি প্রচারাভিযান চালাতে চেয়েছিলেন। কিন্তু আজো সে বিষয়ে তাকে কোনো কাজ করতে দেখা যায়নি। উপরন্তু তার স্বামী ট্রাম্পের বিরুদ্ধে সাইবার-হাঙ্গামার মারাত্মক অভিযোগ রয়েছে।

ট্রাম্পের বয়স ৭১ বছর। মেলানিয়ার বয়স ৪৭ বছর। নারীদের নিয়ে অশালীন মন্তব্য করায় ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা কম হয়নি। তার ওপর এর আগে দুই স্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছাড়াছাড়ি হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ করে ট্যাবলয়েড পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। এত সবের পরও মেলানিয়া ও ট্রাম্পের দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন রয়েছে। অনেকে বলে থাকেন, ট্রাম্পের কাছ থেকে আলাদাই থাকতে পছন্দ করেন মেলানিয়া।

সম্প্রতি একটি নতুন বইয়ে দাবি করা হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার রাতে কেঁদেছিলেন মেলানিয়া। আরো দাবি উঠেছে, ট্রাম্প টাওয়ারে থাকা অবস্থায় বেশ কিছু দিন তাদের মধ্যে যোগাযোগ ছিল না। জেলিসন বলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির মধ্যে কী ধরনের সম্পর্ক, তা জনতে চেষ্টা করে যাচ্ছে মানুষ এবং এসব নিয়ে মানুষের প্রশ্ন তাদের নিয়ে রহস্য আরো ঘনীভূত করছে।

তবে অনেকে মনে করেন, হয়তো প্রিন্সেস ডায়ানার মতো একসময় তিনিও কণ্ঠ তুলবেন, রহস্যের চাদর সরিয়ে আসবেন সবার সামনে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত