আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

ইউএনএইচসিআর ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন উদ্বেগের : জাতিসঙ্ঘ

ইউএনএইচসিআর ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন উদ্বেগের : জাতিসঙ্ঘ

সময়সীমার চেয়ে নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : যুক্তরাষ্ট্র

শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে বাইরে রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি সইতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মহাপরিচালক এন্তোনিও গুতেরেজ।

বুধবার নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তির বিষয়ে ইউএনএইচসিআরের সাথে আলোচনা করা হয়েছে। তবে চুক্তিতে সংস্থাটিকে অংশীদার করা হয়নি। অথচ এ ধরনের শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইউএনএইচসিআর জড়িত থাকে।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়। রোহিঙ্গাদের অবশ্যই তাদের আদি বাড়িতে ফিরে যেতে দিতে হবে। তাদেরকে কোনো আশ্রয় শিবিরে রাখা যাবে না। এ বিষয়গুলো নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের আশ্রয় শিবির থেকে এসব মানুষকে মিয়ানমারের শিবিরে পাঠানো হলে তা হবে সবচেয়ে খারাপ অবস্থা।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম যাতে আন্তর্জাতিক মান অনুসরণ করে চলে তা নিশ্চিত করার জন্য এ প্রক্রিয়ায় ইউএনএইচসিআরকে যুক্ত রাখা হবে বলে আমরা বিশ্বাস করি।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পাস হওয়া প্রস্তাব অনুযায়ী মিয়ানমার বিষয়ক জাতিসঙ্ঘ মহাসচিবের একজন বিশেষ দূত শিগগির নিয়োগ দেয়া হবে বলে জানান গুতেরেজ।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদার সাথে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রত্যাবাসন বিষয়ক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া চুক্তি নিয়ে এক প্রশ্নে জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার ন্যুয়েট বলেছেন, দুই বছরের মধ্যে প্রত্যাবাসন শেষ করা সম্ভব না হলে প্রয়োজনে সময় পিছিয়ে দিতে হবে। আমাদের কাছে মানুষের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন সময়সীমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেউ নিরাপদ মনে না করলে তাকে জোর করে ফেরত পাঠানোকে আমরা সমর্থন করি না। এতে হিতে বিপরীত হবে। এ ধরনের পরিস্থিতি শরণার্থীরা চায় না, আমরা চাই না এবং কোনো জাতিও তা চাইবে না।

প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য রাখাইন যথেষ্ট নিরাপদ কি না - জানতে চাওয়া হলে ন্যুয়েট বলেন, মাঠ পর্যায়ের হালনাগাদ পর্যবেক্ষণ আমার কাছে নেই। খুব অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষ দেশ ছেড়েছে। তাই আমি ভাবতে পারছি না এই মুহূর্তে তারা বাড়ি ফিরে যাওয়ার জন্য নিরাপদবোধ করবে। বার্মা ও বাংলাদেশে আমার সংক্ষিপ্ত সফরে শরণার্থীদের সাথে আলাপের ভিত্তিতে বলতে পারি, তারা বাড়ি ফেরার মত পরিস্থিতিতে নেই। তাদের অনেককে আমি অত্যন্ত নাজুক ও ভীতির মধ্যে থাকতে দেখেছি।

সেফ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পল রোনার্ল্ডস বলেছেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য নিরাপত্তাবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। দশকের পর দশক ধরে তারা যে দমন-পীড়ন ও নৃশংসতার মধ্য দিয়ে জীবন কাটিয়েছে, সেটা যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে হবে। নাগরিকত্ব, অবাধ চলাফেরার স্বাধীনতা ও জীবিকার সুযোগের মত মৌলিক অধিকারগুলো যে কোনো চুক্তির ন্যুনতম শর্ত হওয়া উচিত।

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিকল্পনাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘ভয়াবহ অপরিপক্ক’ হিসাবে আখ্যয়িত করেছে। সংস্থাটির আঞ্চলিক পরিচালক জেমস গোমজ বলেছেন, রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফেরার ও বসবাসের অধিকার রয়েছে। তবে জাতিবিদ্বেষ চলছে এমন পরিস্থিতিতে তাদের তড়িঘড়ি করে ঠেলে দেয়া উচিত না। শরণার্থীদের জোর করে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইন বিরোধী।

২৩ জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু
পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে হিন্দু-মুসলিম মিলিয়ে মিয়ানমার এক হাজার ২৫৮ জন রোহিঙ্গাকে নিতে চায় মিয়ানমার। রোহিঙ্গা হিসাবে যাচাইকৃত ৫০৮ জন হিন্দু ও ৭৫০ জন মুসলিম রোহিঙ্গার তালিকা বাংলাদেশকে দিয়েছে মিয়ানমার। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে।

এদিকে গত সোমবার ও মঙ্গলবার রোহিঙ্গা প্রত্যাবাসনে নেইপিডোতে অনুষ্ঠিত যৌথ কার্যকরী গ্রুপের (জেডাব্লিউজি) প্রথম বৈঠকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) এক হাজার ৩০০ সদস্যের একটি তালিকা বাংলাদেশ প্রতিনিধি দলকে দিয়েছে মিয়ানমার। ১৯৮০ সালের সীমান্ত ব্যবস্থাপনা ও সহযোগিতা চুক্তির আওতায় আরসার এসব সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট আরসা সদস্যরা মিয়ানমারের পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে হামলা করেছে - এই অজুহাতে নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর নির্বিচার দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ চালায়। এর পরিপ্রেক্ষিতে সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে ২০১৬ সালের ৯ অক্টোবর সীমান্ত চৌকিতে হামলার অজুহাতে নিরাপত্তা বাহিনীর অভিযানের নামে চালানো নৃশংসতার কারণে ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশে পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের প্রত্যাবাসন সংক্রান্ত জেডাব্লিউজির প্রথম বৈঠক শেষে সই হওয়া ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টে বলা হয়েছে, আগামী দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন হবে। রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই ও প্রত্যাবাসন হবে পরিবারভিত্তিক। এতিম ও অনাকাঙ্খিত পরিস্থিতিতে জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রে ভিন্ন পন্থা অবলম্বন করা হবে।

জেডাব্লিউজি বৈঠকে প্রতি সপ্তাহে ১৫ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। আর মিয়ানমার তাদের সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রোববার ছাড়া প্রতিদিন ৩০০ করে সপ্তাহে সর্বোচ্চ দেড় হাজার রোহিঙ্গা ফেরত নেয়ার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ তিন মাস পর অনুষ্ঠেয় জেডাব্লিউজির দ্বিতীয় বৈঠকে এ সংখ্যা বাড়ানোর জন্য অনুরোধ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

মিয়ানমারের সাথে ইতোপূর্বে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) ও জেডাব্লিউজির টামর্স অব রেফারেন্স (কার্যপরিধি) অনুযায়ী ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চূড়ান্ত করা হয়েছে। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ পাঁচটি ট্রানজিট ক্যাম্প স্থাপন করবে। রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য মিয়ানমার প্রাথমিকভাবে দুটি অভ্যর্থনা কেন্দ্র নির্মাণ করবে। উত্তর রাখাইনে হ্লা পো খাউং এলাকায় রোহিঙ্গাদের জন্য অস্থায়ী শিবির গড়ে তোলা হচ্ছে। মিয়ানমার দ্রুততার সাথে এই শিবির নির্মাণ কাজ শেষ করবে। প্রত্যাবাসনের ক্ষেত্রে সীমান্তের জিরো লাইনে অবস্থিত রোহিঙ্গাদের অগ্রাধিকার দেয়া হবে। পরিচয় যাচাই-বাছাই ও প্রত্যাবাসনের জন্য দু’টি পৃথক করিগরী কমিটি গঠন করা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত