আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এক বছরের মধ্যে জেরুজালেমে দূতাবাস সরছে না : ট্রাম্প

এক বছরের মধ্যে জেরুজালেমে দূতাবাস সরছে না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছরের মধ্যে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নাকচ করে দিয়েছেন।

এক বছরের মধ্যেই মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত হতে পারে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ইঙ্গিত দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে মার্কিন দূতাবাস ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়া হবে বলে জানান।

সে সময় ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্রসহ আরব বিশ্ব মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নষ্ট হতে পারে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে।

এদিকে গত মাসে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, সম্ভবত তিন বছরের আগে মার্কিন দূতাবাস সরানো যাবে না এবং এটা বেশ উচ্চাভিলাষী। এই সময়সীমার মধ্যে প্রশাসনের কর্মকর্তারা একটি উপযুক্ত জায়গা খোঁজার কাজ করবেন। পাশাপাশি কূটনীতিকদের জন্য আবাসনের ব্যবস্থা করবেন।

কিন্তু ভারত সফরে আসা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার নয়া দিল্লীতে সাংবাদিকদের বলেন, ‘আমার মূল্যায়ন হচ্ছে, আপনাদের ধারণার চেয়েও দ্রুতগতিতে এর বাস্তবায়ন হবে- এখন থেকে আগামী এক বছরের মধ্যে।’

নেতানিয়াহুর এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিষয়টি তা নয়। এই বছরের শেষের দিকে? আমরা ভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলছি। আমি আসলে বোঝাতে চাচ্ছি, সেটি হবে অস্থায়ী ভিত্তিতে। যেভাবে বলা হচ্ছে বিষয়টি সেভাবে দেখছি না।এটা হবে না।’

প্রসঙ্গত, মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের অনুসারীদের কাছে পবিত্র ভূমি হিসেবে পরিচিত জেরুজালেম। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। আর ফিলিস্তিন এই ভূখণ্ডের মালিকানা দাবি করে আসছে। আন্তর্জাতিকভাবে এখনো এই বিবাদের মীমাংসা হয়নি। তবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম এমনটিই চায় ফিলিস্তিনিরা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত