আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সৌদির ৫ ভাগ ভ্যাট আরোপ, বাড়তে পারে হজে খরচ

সৌদির ৫ ভাগ ভ্যাট আরোপ, বাড়তে পারে হজে খরচ

এ বছর হজে খরচ বৃদ্ধির আশংকা দেখা দিয়েছে। রাজকীয় সৌদি সরকার সব ধরনের ক্রয় ও সেবার ক্ষেত্রে পাঁচ শতাংশ হারে ভ্যাট আরোপ করায় এ আশংকা দেখা দিয়েছে।

ভ্যাট আরোপের কারণে আবাসন, খাদ্য ও পরিবহনের উপর এর প্রভাব পড়বে।

তবে রাজকীয় সৌদি সরকার আরোপিত ভ্যাটের প্রভাব হজযাত্রীদের উপর না পড়ে সে বিষয়ে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

তিনি বলেন, সৌদি আরব সরকার সম্প্রতি সে দেশের নাগরিকদের ওপর পাঁচ ভাগ ভ্যাট আরোপ করেছে। তা হজযাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে চায় সৌদি কর্তৃপক্ষ। তবে এ নিয়ে বাংলাদেশ সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে, যেন বাংলাদেশী হজযাত্রীরা এ ভ্যাটের আওতামুক্ত থাকেন।

আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান একথা বলেন।

তিনি বলেন, গত ১৪ জানুয়ারি সৌদি আরবের মক্কায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুসারে, এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে, সরকারিভাবে সাত হাজার ১৯৮ জন আর বেসরকারিভাবে যাবেন এক লাখ ২০ হাজার জন।

গতবারও একই সংখ্যক মুসল্লি হজ করার সুযোগ পেয়েছিলেন। এবারের হজযাত্রী সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে পরিবহন করবে।

এক প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীর সংখ্যা বাড়ানোর বিষয়ে আমরা সৌদি সরকারের কাছে প্রস্তাব করেছি। তারা বিবেচনা করবেন বলে আমাদের জানিয়েছেন।

পানিপথে জাহাজের মাধ্যমে হজযাত্রী পরিবহনে বাংলাদেশ প্রস্তাব দিলেও সৌদি আরব এ প্রস্তাব অনুমোদন করেনি বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, এ বছর ভারত থেকে ৫-৭ হাজার হজযাত্রী জাহাজে সৌদি আরব যেতে পারবেন। জাহাজে করে হজে যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। এটা জানার পর আমরাও জাহাজে করে হজযাত্রী পাঠানোর প্রস্তাব করেছিলাম। কিন্তু সৌদি সরকার তা অনুমোদন করেনি। কারণ মুম্বাই থেকে জাহাজে করে সৌদি যেতে সময় লাগে মাত্র ৩-৪ দিন। কিন্তু বাংলাদেশের সময় লাগবে ১৭-১৮ দিন। খরচ কমানোর জন্যই এ আবেদন করা হয়েছিল বলে তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী আরো বলেন, গত বছর ২৪৫টি হজ এজেন্সি অনিয়ম করেছে, যাদের মাধ্যমে হজে গিয়ে বাংলাদেশীরা ফিরে আসেননি, চুক্তি অনুযায়ী সেবা দেয়নি এবং চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। তদন্তকাজ শেষ হলেই সেসব এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এবারের হজের জন্য এরই মধ্যে মুসল্লিরা প্রাক-নিবন্ধন করেছেন। রেজিস্ট্রেশন করেছেন দুই লাখ ২৯ হাজার ৭৬৪ জন। এটা বাছাই করার পর ১ ফেব্রুয়ারি থেকে মূল রেজিস্ট্রেশন শুরুর কথা থাকলেও এখনো হজ প্যাকেজ ঘোষণা না হওয়ায় ১০ দিন পিছিয়ে যেতে পারে। এরপর প্রায় এক মাস ধরে চলবে রেজ্রিস্ট্রেশন।

সংবাদ সম্মেলন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান, সিনিয়র তথ্য কমকর্তা আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত