আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মার্কিন কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা কাটছে

মার্কিন কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা কাটছে

যুক্তরাষ্ট্রে সাময়িক অর্থবরাদ্দ সংক্রান্ত বিলের বিষয়ে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে সমঝোতার পর দেশটির কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা কাটতে যাচ্ছে। অবৈধ তরুণ অভিবাসীদের বিষয়ে ভবিষ্যতে আলোচনা চলবে- রিপাবলিকানদের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি পাওয়ার পর ঐক্যমত্যে পৌঁছায় দুই দলের সিনেটররা।

ফলে কেন্দ্রীয় সরকারের বেশকিছু কার্যক্রম চলতি বছর ২০ জানুয়ারি থেকে বন্ধ থাকার পর তা পুনরায় চালু হচ্ছে।

অর্থ বরাদ্দ-সংক্রান্ত একটি বিল মার্কিন সিনেটে আটকে যাওয়ার পর ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে দেশটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল গত ২০ জানুয়ারি থেকে, ওইদিনটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তির দিন।

এর ফলে বহু সরকারি বিভাগ - যেমন গৃহায়ন, পরিবেশ, শিক্ষা এবং বাণিজ্য দফতরের বেশিরভাগ কর্মকর্তাই কাজে যাচ্ছেন না। এছাড়া অর্থ, স্বাস্থ্য, প্রতিরক্ষা এবং যোগাযোগ - এই বিভাগগুলোর অর্ধেক কর্মচারী কাজ থেকে বিরত থাকেন। জাতীয় উদ্যান এবং স্মৃতিসৌধগুলো বন্ধ হয়ে যায়, ভিসা এবং পাসপোর্টের কাজ বিলম্বিত হয়।

তবে সোমবার বিলটি সিনেটে ৮১-১৮ ভোটে এবং হাউস অব রিপ্রেজেনটেটিভে ২৬৬-১৫০ ভোটে পাশ হয়। এরপর সোমবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি অচলাবস্থা কাটাতে বিলটিতে সই করেন।

ডেমোক্রেটদের পক্ষে সিনেটর চাক শুমার বলেছেন, অভিবাসীদের রক্ষার বিষয়ে রিপাবলিকানরা পদক্ষেপ নিলেই বাজেট বাড়ানোর বিলে তারা সম্মতি দেবেন। অবশ্য বিপক্ষের সিনেটর মিচ ম্যককনেল তাদের আলোচ্য বিষয়ের মধ্যে অভিবাসীদের বিষয়টি রাখার কথা জানান।

প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, বিরোধীদের শুভবুদ্ধির উদয় হওয়ায় তিনি খুশি হয়েছেন।

মূল সমস্যা শুরু হয় যে বিষয়টিকে ঘিরে তা হল, যুক্তরাষ্ট্রে অবৈধ তরুণ অভিবাসীদের সুরক্ষায় ওবামা সরকারের ঘোষিত 'ড্রিমার প্রজেক্ট'-এ বরাদ্দ অর্থ নিয়ে দুই ভাগে বিভক্ত হয় মার্কিন সিনেট। যে ৭ লক্ষেরও বেশি অনিবন্ধিত অভিবাসী শিশু বয়সে আমেরিকায় ঢুকেছেন, ডেমোক্র্যাটরা চাইছেন তাদের বহিষ্কারের হাত থেকে রক্ষা করতে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা এক কর্মসূচির মাধ্যমে তাদের সাময়িক আইনি বৈধতা দিয়েছিলেন। কিন্তু সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তিনি এ কর্মসূচি বন্ধ করে দেবেন এবং কংগ্রেসকে একটা নতুন পদক্ষেপ চূড়ান্ত করতে মার্চ মাস পর্যন্ত সময় দেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত