আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

রাখাইনে রোহিঙ্গাদের বাড়িতে আবারো অগ্নিসংযোগ

রাখাইনে রোহিঙ্গাদের বাড়িতে আবারো অগ্নিসংযোগ

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রত্যাবাসনের পর রোহিঙ্গারা যাতে তাদের নিজ বাড়িঘরে যেতে না পারেন সেজন্য রাখাইনে রোহিঙ্গাদের অবশিষ্ট বাড়িঘরে অগ্নিসংযোগ করছে সেনাবাহিনীর সদস্যরা।

রোহিঙ্গাদের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাতের বেলায় সেনা সদস্য ও স্থানীয় মগরা নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তুমব্রু এলাকায় রোহিঙ্গাদের ফেলে আসা বাড়িঘরে অগ্নিসংযোগ করছে। বিশেষ করে রাতে সেনাবাহিনীর সহয়তায় মগরা এসে তুমব্রু এলাকার অক্ষত থাকা কয়েকটি বাড়িতে আগুন দিয়ে চলে যায়। এতে কেউ হতাহত না হলেও রোহিঙ্গাদের ফেলে আসা বাড়িঘরে নিশ্চিহ্ন হয়ে গেছে।

অগ্নিসংযোগের এসব ঘটনা মূলত সেনাবাহিনীর সহায়তা এবং পরিকল্পনামাফিক মগরা ঘটাচ্ছে। কারণ, প্রত্যাবাসনের পর রোহিঙ্গারা স্বাভাবিকভাবে তাদের নিজ বাড়িতেই থাকতে চাইবে। এ কারণেই মিয়ানমারের প্রশাসন স্থানীয় মগদের সহায়তায় রোহিঙ্গাদের অবশিষ্ট বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। এতে করে ফিরে যাওয়া রোহিঙ্গাদের ক্যাম্পের মধ্যেই বন্দী করে রাখা সম্ভব হবে।

এদিকে, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী বাংলাদেশ সীমান্তের পাঁচটি পয়েন্টে ট্রানজিট ক্যাম্প তৈরির জন্য জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। সেসব জায়গায় ট্রানজিট ক্যাম্প স্থাপন করতে হবে। প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের পরিবারভিত্তিক তালিকা তৈরির কাজও এগিয়ে চলছে। সব কাজ ঠিকঠাক থাকলেও রোহিঙ্গাদের মধ্যে সচেতনতা সৃষ্টিরও উদ্যোগ নিতে হবে যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায় স্বদেশে ফেরত যেতে উৎসাহিত হয়।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরো সময় প্রয়োজন উল্লেখ করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেকগুলো পূর্বশর্ত পূরণের বিষয় আছে। কারণ, সম্পাদিত চুক্তি অনুযায়ী মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছায় ফেরত যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে সেখানে। রোহিঙ্গাদের জন্য এটি করতে গেলে অনেক কিছু করণীয় আছে। সেগুলো মিয়ানমারে যেমন একইভাবে আমাদেরও প্রয়োজন আছে। সে হিসেবে আমাদের অংশের কাজ করছি। আশা করি, মিয়ানমার তাদের অংশের কাজ দ্রুত সম্পন্ন করবে।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি আবু তাহের জানান, নির্ধারিত তারিখে প্রত্যাবাসন না হলেও রোহিঙ্গাদের যাবতীয় দাবি-দাওয়া আদায় করে তাদের দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এজন্য রোহিঙ্গারা খুশি। তবে নির্দিষ্ট সময়ে রোহিঙ্গা যাওয়া শুরু হলে এখানে বসবাসরত রোহিঙ্গাদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হতো। আবার কিছু কিছু প্রত্যাবাসন বিরোধী রোহিঙ্গা প্রত্যাবাসনকে বিলম্বিত করার অপচেষ্টা লিপ্ত হওয়ায় সাধারণ রোহিঙ্গাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, রাখাইনে স্থানীয় মগ এবং সেনাদের অত্যাচারে ২০১৭ সালের ২৫ আগস্টের পর সাড়ে ছয় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কিছু কিছু রোহিঙ্গা নির্যাতন সহ্য করেও স্বদেশের ভিটে মাটি আঁকড়ে ধরে পড়ে আছে। তাদেরও বাংলাদেশে পাঠিয়ে দেয়ার জন্য এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে স্থানীয় মগরা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত