আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের জন্য স্বর্ণের টয়লেট!

ট্রাম্পের জন্য স্বর্ণের টয়লেট!

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যান গঘের ছবি নিজের সরকারি বাসভবন হোয়াইট হাউসে দেখতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘর কর্তৃপক্ষকে তেমনটাই অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাতে সম্মত হতে পারেনি জাদুঘর কর্তৃপক্ষ। ট্রাম্পকে খুশি করতে অন্য এক উপহার দিতে চান তারা; সেটি হলো-খাঁটি সোনার তৈরি এক টয়লেট।

যুক্তরাষ্ট্রের‘ওয়াশিংটন পোস্ট’পত্রিকার খবরে জানানো হয়েছে, হোয়াইট হাউসের শোভা বর্ধনের জন্য ভ্যান গঘের আঁকা ‘ল্যান্ডস্কেপ উইথ স্নো’না দিতে পেরে ক্ষমা চেয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। এর বদলে গুগেনহাইম জাদুঘর কর্তৃপক্ষ ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি টয়লেট দেওয়ার প্রস্তাব করেছে।

এই প্রস্তাবে হোয়াইট হাউস কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সোনার তৈরি এই টয়লেট জনসমক্ষে উন্মুক্ত করা হবে।

জাদুঘরের পরিচালক ন্যান্সি স্পেকটরের কাছে গত বছরের সেপ্টেম্বর মাসে ট্রাম্প ওই অনুরোধ জানান। ভ্যান গঘের ওই চিত্রকর্মটি ইউরোপের আধুনিক চিত্রকর্ম জগতের বিকাশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জাস্টিন কে থানহসারের সংগ্রহ ছিল। বিশেষ উপলক্ষ ছাড়া ওই চিত্রকর্ম জাদুঘর থেকে সরানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

জাদুঘরের পরিচালক জানান, ইতালীয় শিল্পী মোরিৎজিও কাতেলানের তৈরি সোনার টয়লেট হোয়াইট হাউসে তারা দীর্ঘ সময়ের জন্য দিতে পারেন।

হোয়াইট হাউসের বিভিন্ন ঘর সাজানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা বিভিন্ন শিল্পকর্ম ধার করে থাকেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত