আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দক্ষিণ কোরিয়ায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪১

দক্ষিণ কোরিয়ায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪১

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সরকারি গণমাধ্যম ইওনহ্যাপের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। যদিও প্রাথমিকভাবে ৩৩ জন নিহতের খবর দেয় বিবিসি।

শুক্রবার সকালে রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের মিরিয়াং এলাকার সিজং হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০০৮ সালে কার্যক্রম শুরু করা হাসপাতালটি হৃদ রোগের চিকিৎসার জন্য বিখ্যাত। হাসপাতালটির পার্শ্বে একটি নার্সিং হোম রয়েছে। আর এতে প্রায় ২০০টি আসন রয়েছে। প্রায় ৩৫ জন মেডিকেল স্টাফ সেখানে কাজ করেন।

খবরে বলা হয়েছে, হাসপাতালের জরুরি বিভাগের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ২০০ রোগী ছিল বলে মনে করা হচ্ছে। তবে বেশ কিছু রোগীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

দেশটির অগ্নিনির্বাপক কর্মীকে বলেছেন, ধোঁয়ার জন্য শ্বাসকষ্টের কারণে অনেকে মারা যেতে পারে। আহত বেশ কিছু লোককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির ফায়ার সার্ভিস বিভাগের প্রধান চিও ম্যান-বো সাংবাদিকদের বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান তিনি। হতাহতদের মধ্যে হাসপাতাল ও নার্সিং হোমের বাসিন্দা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার সরকারি গণমাধ্যম ইওনহ্যাপ জানিয়েছে, নার্সিং হোম থেকে ৯৩ জন রোগীকে নিরাপদ স্থানে আনা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত এক দশকের মধ্যে এটি দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা। এ ঘটনার এক মাস আগেই দেশটির জেকহিওন শহরের একটি শরীর চর্চা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত