আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সন্ত্রাসের বিকৃত আদর্শকে হারাব

সন্ত্রাসের বিকৃত আদর্শকে হারাব

সন্ত্রাসবাদের ‘বিকৃত ভাবাদর্শ’কে পরাজিত করতে ঐক্যবদ্ধভাবে লড়াই করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ওয়াশিংটনে গতকাল বৃহস্পতিবার এক বৈঠকের আগে দুই পুরোনো মিত্রদেশের নেতারা ওই যৌথ ঘোষণা দেন। খবর রয়টার্স ও বিবিসির।ডেভিড ক্যামেরন দুদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ওয়াশিংটনে পৌঁছান। বারাক ওবামার সঙ্গে গতকাল এক নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। এরপর আজ শুক্রবার আরও বৈঠক করবেন তাঁরা। দুই নেতার একটি মন্তব্যধর্মী নিবন্ধ গতকাল টাইমস অব লন্ডন পত্রিকায় ছাপা হয়েছে। এটি বুধবার রাতে ওয়াশিংটনে প্রকাশ করা হয়েছে। এতে ওবামা ও ক্যামেরন দুই দিনব্যাপী শীর্ষ বৈঠকের আগে ইঙ্গ-মার্কিন মিত্রতার মূল্যবোধগুলোর একটা রূপরেখা তুলে ধরেছেন। ফ্রান্সে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এ বৈঠককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।গত সপ্তাহে ফ্রান্সের প্যারিসে বিতর্কিত রম্য সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে ওবামা ও ক্যামেরন বলেছেন, চরমপন্থীরা কখনোই বাক্স্বাধীনতা হরণ করতে পারবে না। দুই নেতা লিখেছেন, ‘আমরা আল-কায়েদা, ইসলামিক স্টেট বা বোকো হারামের মতো একক কোনো ধর্মান্ধ গোষ্ঠী বা সন্ত্রাসীদের মুখোমুখি হই আর না হই, চরমপন্থীদের ভয়ে কখনোই আতঙ্কিত হব না। আমরা এ বর্বর হত্যকারী ও তাদের বিকৃত ভাবাদর্শকে পরাজিত করবই।’ইউক্রেনে রাশিয়ার ‘আগ্রাসন’র বিরুদ্ধেও নিজেদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন ওবামা ও ক্যামেরন। মস্কোর বিরুদ্ধে কূটনৈতিক চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। লিখেছেন, ‘আমরা যদি এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটতে দিতে থাকি, তাহলে সেখান থেকে যে অস্থিরতা সৃষ্টি হবে, তাতে সবাইকেই ভুগতে হবে। আমাদের শক্ত ও ঐক্যবদ্ধ জবাব এ অব্যর্থ বার্তাই দিয়েছে যে ইউক্রেনকে অস্থিতিশীল করার রুশ প্রচেষ্টার মুখে আন্তর্জাতিক সম্প্রদায় বসে থাকবে না।’ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নপন্থী (ইইউ) বিক্ষোভের মুখে গত বছরের ফেব্রুয়ারি মাসে ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটির স্বায়ত্তশাসিত ক্রিমিয়াসহ রুশ ভাষাভাষী বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। মার্চ মাসে ক্রিমিয়াকে নিজেদের অংশ করে নেয় রাশিয়া। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপ করে।যুক্তরাজ্যে আগামী মে মাসের সাধারণ নির্বাচনের আগে এটাই ক্যামেরনের শেষ যুক্তরাষ্ট্র সফর বলে মনে করা হচ্ছে। সফরকালে তিনি কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে বন্দী থাকা সর্বশেষ ব্রিটিশ নাগরিককে মুক্তি দেওয়ার জন্য ওবামার কাছে সুপারিশ করবেন বলে জানিয়েছেন সরকারি একটি সূত্র ও ওই বন্দীর আইনজীবী। এ ছাড়া সফরকালে ক্যামেরন ইউরোজোন নিয়ে অনিশ্চয়তা এবং একটি পরিকল্পিত মার্কিন-ইইউ চুক্তি নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে অর্থনীতি ও নিরাপত্তার ওপরে আলোকপাত করবেন বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত