আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বৃদ্ধদের সেবায় রোবট ব্যবহার করতে চায় জাপান

বৃদ্ধদের সেবায় রোবট ব্যবহার করতে চায় জাপান

সেবাকারীর অভাবে জাপানের বৃদ্ধদের মানুষের পরিবর্তে রোবটের সেবা নেওয়াতে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের আওতাধীন রোবট উদ্ভাবন গবেষণা কেন্দ্র এ পরামর্শ দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০২৫ সাল নাগাদ জাপানে ৩ লাখ ৭০ হাজার সেবকের ঘাটতি দেখা দেবে। সরকার চাচ্ছে, এই ঘাটতি রোবট দিয়ে মেটাতে। দেশটির প্রবীন-বৃদ্ধ জনগোষ্ঠী যেন মানুষের পরিবর্তে রোবটের কাছ থেকে সেবা নেওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করে।

রোবট উন্নয়ন কর্মীরা এমন রোবট উন্নয়নে কাজ করছেন যেগুলো বৃদ্ধদের বিছানা থেকে উঠতে, হুইলচেয়ারে বসতে অথবা তাদের গোসলখানা পর্যন্ত নিয়ে যেতে সাহায্য কতে পারে। তবে সরকার রোবটের সম্ভাব্য কাজের গণ্ডি বাড়াতে চাইছে। রোগীর টয়লেটে যাওয়ার প্রয়োজন কখন হতে পারে সেটা যেন রোবট আগেভাগে বুঝতে পারে সে বিষয়টিও রোবটের সম্ভাব্য অ্যাপ্লিকেশনস তালিকায় রাখা হয়েছে সম্প্রতি।

রোবট উদ্ভাবন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. হিরোহিশা হিরুকাওয়া জানিয়েছেন, এর উদ্দেশ্য হচ্ছে সেবিকাদের কাজের বোঝা কমিয়ে দেওয়া এবং যারা এখনো বাড়িতে বাস করছে তাদের ব্যক্তিস্বাধীনতার গণ্ডি বাড়িয়ে দেওয়া।

তিনি বলেন, ‘ রোবট সব সমস্যার সমাধান করতে পারবে না। তবে এই সমস্যাগুলোর কয়েকটিতে সহযোগিতা করতে পারবে।’

হিরুকাওয়া জানান, জাপানের নার্সিংহোমগুলোতে ৮ শতাংশ রোবট রয়েছে। এ ক্ষেত্রে রোবটের কমসংখ্যার কারণ হচ্ছে, দাম ও মানসিকতা। লোকদের মনে বিষয়টি এমনভাবে গেঁথে গেছে, যে এ ধরণের সেবা কেবল মানুষই দিতে পারে, রোবট নয়।

হিরুকাওয়ার গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সহায়তার একটি প্রকল্পের আওতায় গত পাঁচ বছরে ৯৮টি সেবক রোবট উৎপাদনে সাহায্য করেছে। এদের মধ্যে ১৫টি বাণিজ্যিক পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত