আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন কিমের বোন

দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন কিমের বোন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোন ও দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ পলিট ব্যুরোর সদস্য কিম ইয়ো-জং দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন।

৯ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে যাচ্ছেন প্রভাবশালী এই রাজনীতিক।

দক্ষিণ কোরিয়ার কয়েকজন মন্ত্রী বিষয়টি জানিয়েছেন।

বিবিসির খবরে জানানো হয়, উত্তর কোরিয়ায় দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন পরিবারের প্রথম কোনো সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন কিম ইয়ো-জং। তার এই সফরের মধ্য দিয়ে দুই কোরিয়ার সম্পর্কের বরফ কিছুটা হলেও গলতে শুরু করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কিমের বোনের এই সফরকে সহজভাবে নেয়নি যুক্তরাষ্ট্র ও জাপান। দুই দেশের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য, উত্তর কোরিয়া প্রচারণার হাতিয়ার হিসেবে শীতকালীন অলিম্পিককে কাজে লাগাচ্ছে।

অলিম্পিকে অংশ নিতে উত্তর কোরিয়ার ২৮০ সদস্যের দলের বেশির ভাগ বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছে গেছে। এই দলে খেলোয়াড়দের পাশাপাশি রয়েছেন ক্রীড়ামন্ত্রী কিম ইল-গুক, জাতীয় অলিম্পিক কমিটির চার কর্মকর্তা, ২৬ তায়াকান্দো প্রদর্শক, ২১ সাংবাদিক ও ২২৯ চিয়ার লিডার।

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই অলিম্পিক আসরে ইয়ো-জংয়ের উপস্থিতি অর্থবহ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত