আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ক্যালিফোর্নিয়ার গ্রামে রহস্যময় সিংহের হানা

ক্যালিফোর্নিয়ার গ্রামে রহস্যময় সিংহের হানা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক গ্রামে গত ক’দিন ধরে একটি পাহাড়ি সিংহের আগমন ঘটছে। ওয়েস্টলেক নামের পর্বত ঘেঁষা ওই গ্রামে গত কয়েকদিন ধরেই গৃহপালিত পশুপাখির উপর উপর আক্রমণ হতে দেখা গেছে। সিংহটি অনেকের বাড়িতেও হানা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছিলেন। কিন্তু অনেক চেষ্টা করেও তার সন্ধান মিলছিল না।

অবশেষে গত রোববার রাতে এক গ্রামবাসীর বাড়িতে সিংহটি হানা দেয়ার পর পরিবারের এক সদস্য বুদ্ধি করে সেটির ছবি তুলে রাখেন।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি’র বরাত দিয়ে ভারতের এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানায়, সিংহটি সেই বাড়ির দরজার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হওয়ায় পর চলে যায়।

অবশ্য একটু পরই সিংহটি আবারও ফিরে আসে সেখানে। চেষ্টা করে কাঁচের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকার। এভাবে অন্তত ৪ দফা সে বাড়িটিতে হামলা চালায়।

বাড়িটিতে তখন পোষা কুকুর ছাড়াও আট বছরের ছোট্ট সামি এবং তার মা ছিলেন। সিংহটি চলে যাওয়ার পরই অবশ্য গ্রামের বাড়ি ত্যাগ করেছেন তারা। তবে যাওয়ার আগে স্থানীয় বন বিভাগকে তারা বিষয়টি জানিয়ে গেছেন। আর বন বিভাগ টুইটারে জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত