আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফিলিস্তিনকে স্বাধীন দেখতে চায় ভারত : মোদি

ফিলিস্তিনকে স্বাধীন দেখতে চায় ভারত : মোদি

বিশ্ব স্বীকৃত ‘স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে ফিলিস্তিনকে দেখতে চায় ভারত। শনিবার সে দেশের মাটিতে পা দিয়ে এই বার্তা দিয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৩০ বছর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল ভারত। কিন্তু এ পর্যন্ত কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিন সফরে যাননি। সে অর্থে এ দিন মোদির রামাল্লা সফর ছিল ঐতিহাসিক। তিন ঘণ্টার জন্য রাজধানী রামাল্লায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। জর্ডানের রাজধানী আম্মান থেকে একটি হেলিকপ্টারে করে শনিবার সকালে রামাল্লায় যান মোদি। রয়্যাল জর্ডনিয়ান হেলিকপ্টার ও ইসরায়েলি বিমানবাহিনীর কপ্টার তাকে এসকর্ট করে নিয়ে যায় রামাল্লায়। মোদিকে সেখানে স্বাগত জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেখান থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করতেভারতের প্রধানমন্ত্রী যান রামাল্লায় ফিলিস্তিন মুক্তি আন্দোলনের (পিএলও) নেতা ইয়াসের আরাফতের স্মারক ভবনে।

পরে তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে ভারতের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার হয়ে উঠলেও, ফিলিস্তিনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না। সেই লক্ষ্যেই দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তিও হয়েছে। রামাল্লায় এ দিন একটি সুপার-স্পেশ্যালিটি হাসপাতালের উদ্বোধনও করেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রেসিডেন্ট আব্বাস নরেন্দ্র মোদির এই সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে চিহ্নিত করেছেন। মোদিকে তিনি বলেছেন- ‘মহান অতিথি’।

নরেন্দ্র মোদি তার বক্তৃতায় বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান কেবল সংলাপের মাধ্যমে সম্ভব।‘আমরা জানি এটা সহজ নয়, তবে যে কোনো মূল্যে আমাদের এ চেষ্টা অব্যাহত রাখতে হবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত