আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অহেতুক অভিযোগে ‘জীবনগুলো ধ্বংস’ হচ্ছে : দুই সহযোগীর পদত্যাগ প্রসঙ্গে ট্রাম্প

অহেতুক অভিযোগে ‘জীবনগুলো ধ্বংস’ হচ্ছে : দুই সহযোগীর পদত্যাগ প্রসঙ্গে ট্রাম্প

পারিবারিক সহিংসতার অভিযোগ মাথায় নিয়ে হোয়াইট হাউস থেকে দুই সহযোগীর পদত্যাগের পর আক্ষেপ করে ট্রাম্প বলেছেন, ‘অহেতুক অভিযোগে জীবনগুলো ধ্বংস হচ্ছে।’ টুইটে ট্রাম্প বলেছেন, ‘মিথ্যা অভিযোগ থেকে কেউ-ই রেহাই পাচ্ছেন না।’

চলতি সপ্তাহে হোয়াইট থেকে বিদায় নিয়েছেন স্ক্রিপ্ট লেখক ডেভিড সরেনসেন ও স্টাফ সেক্রেটারি রব পর্টার। অভিযোগগুলো যেভাবে মূল্যায়ন করা হয়েছে, তা নিয়ে সমালোচনার মুখে রয়েছে হোয়াইট হাউস এবং এ বিষয়ে ট্রাম্পের মন্তব্যও তাৎক্ষণিক সমালোচনায় বিদ্ধ হয়েছে।

বিশ্বজুড়ে যৌন হয়রানি ও শক্তির অপব্যবহার নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ট্রাম্প অভিযুক্তদের পক্ষে কথা বলে তোপের মুখে পড়েছেন। টুইটে যদিও তিনি কোনো পুরুষের নাম উল্লেখ করেননি, তবে তিনি দাবি করেছেন, অভিযোগের কারণে কোনো ব্যক্তির ‘জীবন ও ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে’।

ট্রাম্পের টুইটের জবাব দিয়ে যারা কথা বলেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডেমোক্র্যাটিক সিনেটর প্যাটি মুরে। ‘যৌন সহিংসতা ও হয়রানিতে প্রতিদিন নারীদের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে’ বলে ট্রাম্পের মন্তব্যের জবাব দেন তিনি। সিনেটর প্যাটি মুরে আরো বলেছেন, ‘প্রেসিডেন্টও যদি তাদের পাশে না থাকেন, তাহলে আমিই থাকব, তাদের আশা দেব।’ কংগ্রেসে ডেমোক্র্যাটিক নারী আইনপ্রণেতা জ্যাকি স্পেইয়ার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য আক্রমণের শামিল।

সরেনসেনের প্রাক্তন স্ত্রী অভিযোগ করেছেন, তার স্বামী তাকে সহিংস ও আবেগী নির্যাতনের শিকার বানিয়েছেন। আর প্রাক্তন দুই স্ত্রীকে নির্যাতনের অভিযোগের মুখে রয়েছেন পর্টার। তবে উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত