আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ হোটেল উদ্বোধন

দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ হোটেল উদ্বোধন

আকাশচুম্বি ভবনের শহর দুবাইয়ে পর্যটকদের জন্য আরেকটি আকর্ষণীয় স্থাপনা যুক্ত হলো। সোমবার দুবাই উদ্বোধন করা হলো বিশ্বের সর্বোচ্চ হোটেলের।

বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ আল-খলিফা দুবাইতেই অবস্থিত। আবার বিশ্বের সর্বোচ্চ হোটেল জেডব্লিউ ম্যারিয়ন মারকুইসও দুবাইতে। তবে এখন সেই তালিকায় দ্বিতীয় অবস্থানে নামতে হচ্ছে মারকুইসকে। কারণ জিভোরা নামের সুউচ্চ হোটেলটিই এখন থেকে বিশ্বের সর্বোচ্চ হোটেল। অবশ্য ৩৫৫ মিটার উচ্চতার মারকুইস থেকে এর উচ্চতা মাত্র এক মিটার বেশি অর্থাৎ ৩৫৬ মিটার। ৭৫ তলাবিশিষ্ট হোটেলটি লন্ডনের বিগ বেনের চেয়ে তিন গুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৫৬ মিটার বেশি উঁচু।

জিভোরা হোটেলের অতিথিদের জন্য প্রবেশদ্বারটি স্বর্ণ দিয়ে মোড়ানো। হোটেলের সাজসজ্জা থেকে শুরু করে সবকিছুই বিলাসবহুল। সর্বোচ্চ এই হোটেলটির ছাদে রয়েছে ঘুর্ণায়মান রেস্তোঁরা। এখানে বসে চারদিক থেকে দুবাই শহর দেখা যাবে। দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত হোটেলটিতে অতিথিদের জন্য ৫২৮টি কক্ষ ও সুই্যটস এবং চারটি রেস্তোঁরা রয়েছে। এছাড়া এ ভবনে রয়েছে ছয়টি লিফট ও তিন হাজার ৮৫৯টি সিড়ি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত