আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

টোঙ্গায় ঝড়ে পার্লামেন্ট ভবন বিধ্বস্ত

টোঙ্গায় ঝড়ে পার্লামেন্ট ভবন বিধ্বস্ত

প্রবল ঝড়ে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার পার্লামেন্ট ভবন বিধ্বস্ত হয়েছে। গত ৬০ বছরের মধ্যে দেশটিতে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী।

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড় গিতা ছিল চার মাত্রার ঝড়। সোমবার রাতে এটি টোঙ্গায় আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে যায়। দ্বীপ রাষ্ট্রটির বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ে বাড়িঘরের ছাদ ভেঙ্গে পড়েছে।

ঝড়টি আঘাত হানার আগেই সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছিল। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

ম্যারি ফনুয়া নামে এক প্রত্যক্ষদর্শী রেডিও নিউজিল্যান্ডকে বলেছেন, ‘ভয়ংকর বাতাস ছিল। এটা মাথার ওপর দিয়ে গর্জন করছিল। ছাদ ধ্বসে পড়ার শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২০০ কিলোমিটারেরও বেশি। টোঙ্গার আধুনিক ইতিহাসে আঘাত হানা ঝড়গুলোর বাতাসের গতির মধ্যে এটি রেকর্ড।

প্রশান্ত মহাসাগরে ১৭০টিরও বেশি দ্বীপ নিয়ে টোঙ্গা গঠিত। দেশটির পার্লামেন্ট ভবন ১০০ বছরেরও পুরোনো। এটি মেরামত করার আগ পর্যন্ত এমপিরা কোথায় বসবেন তা এখনো জানা যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত