আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

যৌন কেলেঙ্কারি জেরে অক্সফামের উপনির্বাহীর পদত্যাগ

যৌন কেলেঙ্কারি জেরে অক্সফামের উপনির্বাহীর পদত্যাগ

যৌন কেলেঙ্কারির খবরের জের ধরে পদত্যাগ করেছেন দাতব্য সংস্থা অক্সফামের উপ-নির্বাহী পেনি লরেন্স। সোমবার এক বিবৃতিতে তিনি এই পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর ২০১১ সালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় গিয়ে অক্সফাম কর্মীরা রাজধানী পোর্ট অব প্রিন্সের নিকটবর্তী ডেলমাসে তাদের গেস্ট হাউসে সেক্স পার্টির আয়োজন করে। ওই পার্টির জন্য তারা কম বয়সী যৌনকর্মীদের দাওয়াত দেয়। ওই গেস্ট হাউসে আসা কয়েকজন যৌনকর্মী অক্সফামের টি-শার্ট পরেছিল। পরবর্তীতে ভবনে পতিতা নেওয়ার কথা স্বীকার করার পর সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরের পদ ছাড়তে বাধ্য হন রোনাল্ড ভন হওয়ারমেরিন। পরবর্তীতে কর্মীদের বিরুদ্ধে যৌনকর্মী ভাড়া করা , পর্নোগ্রাফি ডাউনলোড, নিপীড়ন ও ভয় দেখিয়ে ইচ্ছেমতো কাজ করতে বাধ্য করার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করে অক্সফাম। এরপর ভন হওয়ারমেরিনসহ সাতজন সংস্থাটির চাকরি হারান। ব্রিটিশ দৈনিক টাইমস জানিয়েছে, অক্সফাম হাইতিতে তাদের কর্মীদের ওই কেলেঙ্কারি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এই সুযোগে ভন হওয়ারমেরিন ২০১২-১৪ মেয়াদে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের বাংলাদেশ মিশনের প্রধান হয়ে আসেন।

পেনি লরেন্স সোমবার এক বিবৃতিতে বলেছন, ‘এ সময় প্রকল্প পরিচালক হিসেবে আমি লজ্জিত যে আমার নজরদারির ভেতরেই এই ঘটনা ঘটেছে। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত