আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ঘুষ গ্রহণের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করতে চায় ইসরায়েলি পুলিশ

ঘুষ গ্রহণের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করতে চায় ইসরায়েলি পুলিশ

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘুষ গ্রহণের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা উচিত।

মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলা করতে অভিযোগ গঠন করার মতো পর্যাপ্ত প্রমাণ তাদের হাতে আছে।

অবশ্য ইসরায়েলি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ অ্যাখ্যা দিয়েছেন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, সত্য অবশ্যই প্রকাশিত হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘যতদিন আপনারা ইসরায়েলি নাগরিকরা আমাকে পছন্দ করবেন ততদিন আমি দায়িত্বপূর্ন ও বিশ্বস্ততার সঙ্গে ইসরায়েলকে নেতৃত্ব দিয়ে যাব। আমি নিশ্চিত আগামী নির্বাচন যেটি সময়মতোই অনুষ্ঠিত হবে, তাতে আমি আবারও আপনাদের বিশ্বাস অর্জণ করতে পারব।’

আগের বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের মতো এগুলোও ‘কোনো কিছু ছাড়াই শেষ হবে’ বলেও মন্তব্য করেছেন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে একটিতে বলা হয়েছে, নেতানিয়াহু তার সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহারনতকে অন্যদের চেয়ে বেশি সুবিধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। একই ঘটনায় পত্রিকাটির সম্পাদক আরনন মোজেসের বিরুদ্ধেও অভিযোগ গঠণ করা উচিত বলে মন্তব্য করেছে পুলিশ।

দ্বিতীয় অভিযোগ হচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার পর নেতানিয়াহু ২০০৯ সাল থেকে হলিউডের প্রভাবশালী ব্যক্তি আরনন মিলচেন ও অন্যান্য সমর্থকদের কাছ থেকে অন্তত ২ লাখ ৮৩ হাজার মার্কিন ডলার সমপরিমাণ উপহার নিয়েছিলেন। এসব উপহারের মধ্যে শ্যাম্পেন ও সিগারেট আছে বলে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। মিলচানকে যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রধানমন্ত্রী এসব উপহার নিয়েছিলেন বলেও দাবি পত্রিকাটির।

পুলিশ চাইলেও দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর বিচার শুরু হবে কিনা সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কখনো কখনো এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাসও লেগে যায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত