আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ নিহত ১৭

ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ নিহত ১৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ১২ জন শিক্ষার্থী। হামলাকারী সন্দেহে ১৯ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। নিকোলাস ক্রুজ নামের ওই যুবক স্কুলটির সাবেক ছাত্র। তাকে এক সময় ওই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলাস ক্রুজ গুলিভর্তি বন্দুক নিয়ে স্কুলের ভেতরে ঢোকার আগে বাইরে গুলি চালায়। এতে তিনজন নিহত হয়। এরপর সে স্কুলের ভেতরে প্রবেশ করে ১২ জনকে হত্যা করে। এদের সবাই শিক্ষার্থী বলে ধারণা করছে পুলিশ।

খবরে বলা হয়েছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও দুই জন। আহত ছয়জনের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে আহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

ফ্লোরিডার সিনেটর বিল নেলসন বলেছেন, এই ঘটনায় অনেকেই মারা গেছেন।

নিকোলাস বাল্টজার নামের এক শিক্ষার্থী বলেন, ঘটনা শুরুর সময় ত্রিকোণমিতি ক্লাসে ছিলেন তিনি। স্কুল ছুটির দশ মিনিট আগেই ফায়ার এলার্ম বেজে ওঠে। শিক্ষার্থীরা পালাতে শুরু করলে ছয়টি গুলির শব্দ শুনেছেন বলে জানান তিনি। সব শিক্ষার্থী স্কুলের পেছন দিকে পালাতে শুরু করে জানিয়ে নিকোলাস বলেন, এসব শব্দ ছিল খুব কাছের।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্কুল ভবনের ভেতরেই ১২ জনের লাশ পাওয়া যায়।

দুই জনের লাশ পাওয়া যায় বাইরে। একজনের লাশ পাওয়া গেছে রাস্তায়। দুই জনকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও বয়স্করাও আছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত